"বহিপীরের মতোই উদ্দীপকের বাদশা মিয়ার শেষ পর্যন্ত বোধোদয় ঘটেছে।"- উক্তিটির যৌক্তিকতা বিচার করো।
উত্তর: "বহিপীরের মতোই উদ্দীপকের বাদশা মিয়ার শেষ পর্যন্ত বোধোদয় ঘটেছে।"- উক্তিটি যথার্থ। 'বহিপীর' নাটকের কেন্দ্রীয় চরিত্র বহিপীর। তাকে কেন্দ্র করেই পুরো নাটকের কাহিনি আবর্তিত হয়েছে। বহিপীর অত্যন্ত বিচক্ষণ প্রকৃতির লোক। তবে তিনি ব্যক্তিস্বার্থকে সর্বাগ্রে অগ্রাধিকার দিয়েছেন। ধর্মের লেবাস ধরে অধর্মের কাজ তিনি করে চলেছেন। তাহেরাকে তার অমতেই জোরপূর্বক বিয়ে করতে চেয়েছেন। কিন্তু তাহেরা এ বিয়েতে রাজি হয়নি। তাই সে বাড়ি থেকে পালিয়ে যায়। ঘটনাক্রমে তাহেরা জমিদারের বজরায় বহিপীরের মুখোমুখি হয়। কিন্তু তাহেরা তার সিদ্ধান্তেই অটল থাকে। জমিদার পুত্র হাশেম আলি তাহেরাকে বিয়ে করার ঘোষণা দেয়। সে তাহেরাকে সাথে নিয়ে নতুন জীবনের পথে পাড়ি জমালে বহিপীর আর কোনো বাধা দেয়নি। বরং তাদের এ সিদ্ধান্তকে তিনি নির্দ্বধায় মেনে নেন। উদ্দীপকের আরমান সাহেবের ছেলে মারাত্মক অসুখে ভুগতে থাকে। ছেলের চিকিৎসার জন্য তিনি প্রতিবেশী জোতদার বাদশা মিয়ার কাছে টাকা ধার চান। বাদশা মিয়া শর্ত সাপেক্ষে টাকা ধার দিতে চান। শর্ত হিসেবে তার ছেলের সাথে আরমান সাহেবের মেয়ের বিয়ে দিতে চান। কিন্তু আরমান সাহেবের মেয়ে এ বিয়েতে অনীহা প্রকাশ করে। তাই আরমান সাহেব মেয়ের মতামতকে অগ্রাধিকার দিয়ে শর্ত সাপেক্ষে টাকা ধার নিতে দ্বিমত পোষণ করেন। বাদশা মিয়া সবকিছু শোনার পর কোনো প্রকার শর্ত ছাড়াই একজন প্রতিবেশী হিসেবে আরমান সাহেবকে টাকা ধার দিতে চান। পরিশেষে বলা যায়, উদ্দীপকের বাদশা মিয়ার শেষ পর্যন্ত 'বহিপীর' নাটকের বহিপীরের মতোই বোধোদয় ঘটেছে। 'বহিপীর' নাটকের বহিপীর তাহেরাকে বিয়ে করার জন্য অনেক কূটকৌশলের আশ্রয় নিয়েছেন। তাহেরাকে স্ত্রী হিসেবে পাওয়ার আশায় জমিদার হাতেম আলিকে টাকা ধার দিতে চেয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত শর্ত সাপেক্ষে জমিদার হাতেম আলি টাকা ধার নিতে অস্বীকার করেন। অনেক ঘটনা ঘটার পর হাশেম আলি ও তাহেরা নতুন জীবনের পথে পা বাড়ালে বহিপীর তা মেনে নেন। কারণ জোর করে সব কিছু পাওয়া যায় না। বহিপীরের মতো উদ্দীপকের বাদশা মিয়াও জোর করে তার ছেলের সাথে আরমান সাহেবের মেয়ের বিয়ে দেননি। বরং প্রতিবেশী হিসেবেই টাকা ধার দিতে চেয়েছেন। সুতরাং প্রশ্নোক্ত উক্তিটি যথার্থ বলেই প্রতীয়মান হয়।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
"বহিপীরের মতোই উদ্দীপকের বাদশা মিয়ার শেষ পর্যন্ত বোধোদয় ঘটেছে।"- উক…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর