"উদ্দীপকের রিমি এবং 'বহিপীর' নাটকের তাহেরা উভয়ই অনমনীয় চরিত্রের অধিকারী।"-মূল্যায়ন করো।
উত্তর: "উদ্দীপকের রিমি ও 'বহিপীর' নাটকের তাহেরা উভয়ই অনমনীয় চরিত্রের অধিকারী।"- মন্তব্যটি যথার্থ। 'বহিপীর' নাটকের তাহেরা প্রধান নায়িকা চরিত্র। সে কুসংস্কারমুক্ত, জীবনসচেতন ও প্রগতিশীল চেতনার অধিকারী। তার চরিত্রের মধ্যে অনমনীয় বৈশিষ্ট্য লক্ষ করা যায়। তাহেরা অনমনীয় হওয়ার কারণে তার পিতামাতার ভুল সিদ্ধান্তকে মেনে নেয়নি। তাই সে বাড়ি থেকে পালিয়ে ছিল। ঘটনাক্রমে সে জমিদারের বজরায় আশ্রয় নেয়। বজরায় অবস্থানরত বহিপীরের সাথে তার নাটকীয়ভাবে দেখা হয়ে যায়। বহিপীর তাকে জোর করে বিয়ে করতে চায়। কিন্তু তাহেরা তাতে রাজি হয়নি। হাশেম আলি ব্যতীত সবাই তার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলেও তাহেরা নমনীয়তা প্রদর্শন করেনি। সে তার সিদ্ধান্তেই অটল থাকে। যা তার অনমনীয় চারিত্রিক বৈশিষ্ট্যকে আরও সুদৃঢ় করেছে। উদ্দীপকের রিমি একজন স্বাস্থ্যকর্মী। সে একটি এনজিওতে কাজ করে। কাজের সুবিধার্থে সে মোটর সাইকেল চালায়। কারণ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য সে মোটর সাইকেল ব্যবহার করে। একজন নারী হয়ে মোটর সাইকেল চালানোর বিষয়টি এলাকার কিছু মানুষ চরম বিরোধীতা শুরু করে। ধর্মীয় গোঁড়ামি ও কুসংস্কারের কারণেই তারা এমনটি করতে থাকে। তারা রিমিকে চাকরি ছাড়তে বাধ্য করে। কিন্তু রিমি এত সহজে হার মানার পাত্রী নয়। সে দৃঢ়চিত্তে চাকরিতে বহাল থাকে। আর অফিসিয়াল কাজের প্রয়োজনে যোগাযোগের মাধ্যম হিসেবে মোটর সাইকেল চালানো অব্যাহত রাখে। এতে তার অনমনীয় চরিত্রের বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকের রিমি এবং 'বহিপীর' নাটকের তাহেরা উভয়ই অনমনীয় চরিত্রের অধিকারী। কারণ তারা উভয়েই নিজ সিদ্ধান্তে দৃঢ়ভাবে অটল থেকেছে। সমাজের চোখ রাঙানিতে তারা ভয়ে ভীত-সন্ত্রস্ত হয়নি। বরং দৃঢ়তার সাথে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করেছে। উদ্দীপকের রিমি ও 'বহিপীর' নাটকের তাহেরার মধ্যে প্রক্ষাপটগত অমিল থাকলেও উভয় চরিত্রের মধ্যে অনমনীয়তার গুণটি বিদ্যমান। অনমনীয় চরিত্রের দৃষ্টিকোণ থেকে দুটি চরিত্রই এক ও অভিন্ন। নিজের ইচ্ছার বিরুদ্ধে তারা কোনো আপোস করতে রাজি নয়। কঠিন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারা অত্যন্ত সাহসিকতার ভূমিকা পালন করেছে। আর এ কাজের ক্ষেত্রে তাদের মনে অনমনীয় গুণটি বিশেষ প্রেরণা জুগিয়েছে। তাই আমরা বলতে পারি, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
"উদ্দীপকের রিমি এবং 'বহিপীর' নাটকের তাহেরা উভয়ই অনমনীয় চরিত্রের অধি…
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর