'এত দিনের পুরনো জমিদারির শেষ রাত' বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: 'এত দিনের পুরনো জমিদারির শেষ রাত' বলতে হাতেম আলির জমিদারি নিলামে ওঠার অন্তিম মুহূর্তকে বোঝানো হয়েছে। 'বহিপীর' নাটকে হাতেম আলি রেশমপুরের জমিদার। বকেয়া খাজনা পরিশোধ করতে না পারলে সান্ধ্য আইন অনুযায়ী এই জমিদারি নিলাম হয়ে যাবে। হাতেম আলিকে খাজনা দেওয়ার জন্য যে সময় বেঁধে দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে অবশিষ্ট আছে মাত্র একটা রাত। রাতের শেষেই তার জমিদারি শেষ হবে এবং তা নিলামের মাধ্যমে অন্যের কাছে চলে যাবে। আলোচ্য উক্তিতে তাই বোঝানো হয়েছে।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
'এত দিনের পুরনো জমিদারির শেষ রাত' বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর