"নদীতে বেগুনি রঙের শাপলা থাকে না- পদ্ম-পলাশ থাকে না, কেবল কচুরিপানা ভেসে যায়।"- উক্তিটিতে কী বোঝানো হয়েছে?
উত্তর: "নদীতে বেগুনি রঙের শাপলা থাকে না- পদ্ম-পলাশ থাকে না, কেবল কচুরিপানা ভেসে যায়।"- উক্তিটি দ্বারা নদীতে অবস্থানরত বজরায় বাইরের অবস্থা ও প্রকৃতি বোঝানো হয়েছে। 'বহিপীর' নাটকে নিজের অমতে এক বৃদ্ধ পীরের সঙ্গে তাহেরার বিয়ে দেওয়ায় বিয়ের রাতেই সে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। ঘটনাক্রমে সে জমিদারের বজরায় আশ্রয় লাভ করে। সেখানে জমিদারগিন্নি খোদেজাকে তার পালানোর কারণ ব্যাখ্যা করে। খোদেজা তাকে বলেন, বিয়ে হলো তকদিরের কথা, কারও ভালো দুলা জোটে, কারও জোটে না, তাই বলে পালাতে হয় নাকি? তার প্রশ্নের উত্তর না দিয়ে তাহেরা নদীর দিকে তাকিয়ে প্রশ্নোক্ত দৃশ্যটি লক্ষ করে। এখানে খোদেজার কথায় তাহেরার উদাসীনতা প্রকাশ পেয়েছে।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
"নদীতে বেগুনি রঙের শাপলা থাকে না- পদ্ম-পলাশ থাকে না, কেবল কচুরিপানা ভেসে যায়।"- উক্তিটিতে কী বোঝানো হয়েছে?
উত্তর