উদ্দীপকের ফাহিমা কোন দিক দিয়ে 'বহিপীর' নাটকের তাহেরার বিপরীত চরিত্র? ব্যাখ্যা কর।
উত্তর: জীবনচেতনা ও দৃষ্টিভঙ্গির দিক থেকে উদ্দীপকের ফাহিমা 'বহিপীর' নাটকের তাহেরার বিপরীত চরিত্র। জীবনকে সবাই একইভাবে দেখে না; দেখতে পারে না। একেকজন একেকভাবে জীবনকে উপভোগ করতে চায়, বেঁচে থাকতে চায়। কেউ খেয়ে-পরে ভালো থাকতে চায়, কেউবা পৃথিবীর অনেক কিছু দেখতে চায়। উদ্দীপকের ফাহিমা বিশ বছরের তরুণী। কিন্তু সে একটু বেশি মাত্রায় সংসারী চিন্তা-ভাবনা করে। তাই তো খেয়ে-পরে নিশ্চিত জীবনযাপনের জন্য বৃদ্ধ বেলায়েত সাহেবকে বিয়ে করতে চায়। তার এ চেতনার বিপরীত চেতনার ধারক 'বহিপীর' নাটকের তাহেরা। সে প্রাণোচ্ছল ও জীবনবাদী এক নারী। প্রগতিশীলতা তার চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য। সে চায় জীবনকে উপভোগ করতে। নিজের মতো করে বাঁচতে। তাই সে বহিপীরের সঙ্গে বিয়ে মেনে নিতে পারে না। হাশেমের সঙ্গে জীবন কাটাতে অজানায় পাড়ি জমায়।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
উদ্দীপকের ফাহিমা কোন দিক দিয়ে 'বহিপীর' নাটকের তাহেরার বিপরীত চরিত্র…
উদ্দীপক
Rajshahi · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর