শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের ইমরানের সাথে 'বহিপীর' নাটকের যে চরিত্রের সাদৃশ্য রয়েছে তা ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের ইমরানের সঙ্গে 'বহিপীর' নাটকের হাশেম আলির সাদৃশ্য রয়েছে। মানুষের মানবীয় গুণাবলির মধ্যে একটি হলো সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি। অন্যের দুঃখে সমব্যথী হওয়া, কারও বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার মধ্য দিয়েই মানুষের সহানুভূতিশীল মনোভাবের প্রকাশ ঘটে। নিজের ক্ষতি হলেও সহানুভূতিশীল মানুষ অন্যের বিপদে এগিয়ে যায়। 'বহিপীর' নাটকে হাশেম আলি মানবীয় গুণসম্পন্ন। বজরায় তাহেরার সমস্যার প্রকৃতি সে-ই প্রথম উপলব্ধি করে। সে তার প্রতি সহানুভূতিশীল হয়ে পড়ে এবং নিজ মায়ের বিরুদ্ধে গিয়ে তাকে সাহায্য করে। তাহেরা আত্মহত্যা করতে চাইলে সে তাকে রক্ষা করে। উদ্দীপকের ইমরানও হাশেম আলির মানসিকতাকে ধারণ করেছে। সব বাধা উপেক্ষা করে সে তার বোনকে ডাক্তারের কাছে নিয়ে যায়। সে ওঝা বা ভূতে বিশ্বাস করে না। হাশেম আলি ও ইমরান আধুনিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন মানুষ। তাই তারা অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করে।

SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল

উদ্দীপকের ইমরানের সাথে 'বহিপীর' নাটকের যে চরিত্রের সাদৃশ্য রয়েছে তা…

উদ্দীপক

মনি উঠোন ঝাড় দিতে গিয়ে হঠাৎ পড়ে গিয়ে দাঁতে খিল লেগে যায়। লোকজন স্থানীয় ওঝাকে ডেকে আনে। ওঝা বলেন যে, ভূতে ধরেছে। এমতাবস্থায় মনির কলেজ পড়ুয়া চাচাতো ভাই ইমরান সকলের বাধা উপেক্ষা করে তাকে হাসপাতালে নিয়ে যায় এবং আস্তে আস্তে' মনি সুস্থ হয়ে ওঠে। ডাক্তার বলেন, “ওর শরীর বেশ দুর্বল, ভালো খাওয়া-দাওয়া করতে হবে।"

Chittagong · 2020

উত্তর

হাশেমের চোখে কান্না এলো তার পিতার কথা ভেবে।

উত্তর

বহিপীর রাগের মাথায় পুলিশ ডাকার কথা বলেছেন ভেবে হকিকুল্লাহ পুলিশ ডাকতে গিয়েও ফিরে এসেছিল। বহিপীর অনেক বোঝানোর পরও তাহেরা তার সঙ্গে ফিরে যেতে রাজি হয়নি। সে তার সঙ্গে যাবেও না বলে দেয়। এমতাবস্থায় প্রচণ্ড রেগে গিয়ে তিনি হকিকুল্লাহকে পুলিশ ডাকতে বলেন। তখন পিরের কথামতো সে পুলিশ ডাকেনি। হকিকুল্লাহ ভেবেছে যে, বহিপীর হয়তো রাগের মাথায় পুলিশ ডাকার কথা বলেছেন। আর পুলিশ ডাকলে তারও সম্মানহানি ঘটবে। পুলিশ ডেকে ফেললে পরে হয়তো তিনি আফসোস করবেন। তাই সে পুলিশ ডাকতে গিয়েও ফিরে এসেছিল।

উত্তর

উদ্দীপকের ইমরানের সঙ্গে 'বহিপীর' নাটকের হাশেম আলির সাদৃশ্য রয়েছে। মানুষের মানবীয় গুণাবলির মধ্যে একটি হলো সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি। অন্যের দুঃখে সমব্যথী হওয়া, কারও বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার মধ্য দিয়েই মানুষের সহানুভূতিশীল মনোভাবের প্রকাশ ঘটে। নিজের ক্ষতি হলেও সহানুভূতিশীল মানুষ অন্যের বিপদে এগিয়ে যায়। 'বহিপীর' নাটকে হাশেম আলি মানবীয় গুণসম্পন্ন। বজরায় তাহেরার সমস্যার প্রকৃতি সে-ই প্রথম উপলব্ধি করে। সে তার প্রতি সহানুভূতিশীল হয়ে পড়ে এবং নিজ মায়ের বিরুদ্ধে গিয়ে তাকে সাহায্য করে। তাহেরা আত্মহত্যা করতে চাইলে সে তাকে রক্ষা করে। উদ্দীপকের ইমরানও হাশেম আলির মানসিকতাকে ধারণ করেছে। সব বাধা উপেক্ষা করে সে তার বোনকে ডাক্তারের কাছে নিয়ে যায়। সে ওঝা বা ভূতে বিশ্বাস করে না। হাশেম আলি ও ইমরান আধুনিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন মানুষ। তাই তারা অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করে।

উত্তর

“উদ্দীপকে ফুটে ওঠা বিষয় থেকে পরিত্রাণই 'বহিপীর' নাটকের প্রধান লক্ষ্য।"- মন্তব্যটি যথার্থ। কুসংস্কারে যারা বিশ্বাস করে তারা অশিক্ষিত এবং যুক্তিনিষ্ঠ বিজ্ঞানসম্মত জ্ঞানের অভাবের পরিচায়ক। কুসংস্কারাচ্ছন্ন মানুষেরা কেবল নিজেরই নয়, চারপাশের মানুষের জন্যও ক্ষতিকর। এ ধরনের মানুষের কারণে কারও জীবনে বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। 'বহিপীর' নাটকে তাহেরার বাবা কুসংস্কারাচ্ছন্ন ও ধর্মান্ধ। পীরের প্রতি অন্ধবিশ্বাসের কারণে সে তার মেয়েকে বৃদ্ধ পীরের সঙ্গে বিয়ে দিয়ে পীরকে খুশি করে পুণ্য অর্জন করতে চেয়েছে। জমিদারপুত্র হাশেম আলি পীরভক্তি ও পীরের সেবা করার মতো এই কুসংস্কারের ঘোরবিরোধী। উদ্দীপকের মনির বাবা-মা ও স্থানীয় লোকজনও কুসংস্কারাচ্ছন্ন। তাই তারা জিন-ভূতে বিশ্বাস করে এবং মনির অসুস্থতাকে জিন-ভূতের আছর বলে মনে করে। আর এ কারণে তারা মনিকে সুস্থ করে তুলতে ওঝাকে ডেকে আনে। উদ্দীপকে যে কুসংস্কার ও অন্ধবিশ্বাস প্রকাশ পেয়েছে তা শিক্ষার মাধ্যমে দূর করা সম্ভব। শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি ছাড়া তা থেকে উত্তরণ সম্ভব নয়। কুসংস্কারাচ্ছন্ন মানুষেরাই জিন, ভূত ও পীরপ্রথায় বিশ্বাসী। এদের জন্যই সমাজ পশ্চাৎপদ। এই কুসংস্কার থেকে মুক্ত সমাজই 'বহিপীর' নাটকে প্রত্যাশিত, যা হাশেম আলি চরিত্রের মধ্য দিয়ে প্রতীয়মান। এমন সমাজ প্রতিষ্ঠা হলে উদ্দীপকে ফুটে ওঠা বিষয় থেকেও পরিত্রাণ মিলবে। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্রবহিপীর (নাটক)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.গ্রামীণ সমাজে ধর্মীয় কুসংস্কারের প্রভাব 'বহিপীর' নাটকে কীভাবে উপস্থাপিত হয়েছে? বিশ্লেষণ করো।

গ্রামীণ সমাজে ধর্মীয় কুসংস্কারের প্রভাব 'বহিপীর' নাটকে কীভাবে উপস্থাপিত হয়েছে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.তাহেরা কীভাবে জমিদারের বজরায় আসে? ব্যাখ্যা করো।

তাহেরা কীভাবে জমিদারের বজরায় আসে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নাটক শুরুর পূর্বে নাট্যকার যে পরিবেশের বর্ণনা দিয়েছেন তা বিস্তারিত আলোচনা করো।

নাটক শুরুর পূর্বে নাট্যকার যে পরিবেশের বর্ণনা দিয়েছেন তা বিস্তারিত আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নৌকার সঙ্গে বজরার ধাক্কা লাগে কীভাবে?

নৌকার সঙ্গে বজরার ধাক্কা লাগে কীভাবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5."হাতেম আলি আত্মনিমগ্ন, স্থিতধী ও উচ্চ মানবিক চেতনাসম্পন্ন উজ্জ্বল চরিত্র।" 'বহিপীর' নাটক অবলম্বনে মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।

"হাতেম আলি আত্মনিমগ্ন, স্থিতধী ও উচ্চ মানবিক চেতনাসম্পন্ন উজ্জ্বল চরিত্র।" 'বহিপীর' নাটক অবলম্বনে মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.তাহেরা কেন আত্মহত্যা করতে চায়? বুঝিয়ে লেখো।

তাহেরা কেন আত্মহত্যা করতে চায়? বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7."হাশেম আলি কেন্দ্রীয় চরিত্র বহিপীরের বিপরীত মেরুর চরিত্র।" মন্তব্যটির সত্যাসত্য নিরূপণ করো।

"হাশেম আলি কেন্দ্রীয় চরিত্র বহিপীরের বিপরীত মেরুর চরিত্র।" মন্তব্যটির সত্যাসত্য নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.খোদেজা তাহেরাকে আশ্রয় দিয়েছিলেন কেন? ব্যাখ্যা করো।

খোদেজা তাহেরাকে আশ্রয় দিয়েছিলেন কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9."বহিপীর নাটকে হাশেম আলিকে অস্থিরচিত্ত বলে বর্ণনা করা হলেও সে তার অবস্থানে ছিল স্থির।" 'বহিপীর' নাটক অবলম্বনে মন্তব্যটি বিচার করো।

"বহিপীর নাটকে হাশেম আলিকে অস্থিরচিত্ত বলে বর্ণনা করা হলেও সে তার অবস্থানে ছিল স্থির।" 'বহিপীর' নাটক অবলম্বনে মন্তব্যটি বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10."আপনারা কোরবানির গোস্ত খেতে পারেন, কিন্তু গোরু জবাই দেখতে পারেন না।" তাহেরা এ কথা কেন বলেছে? ব্যাখ্যা করো।

"আপনারা কোরবানির গোস্ত খেতে পারেন, কিন্তু গোরু জবাই দেখতে পারেন না।" তাহেরা এ কথা কেন বলেছে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11."ব্যক্তিগত স্বার্থের হিসাবে বহিপীর জীবন ও জগৎকে গণন করেন।" মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।

"ব্যক্তিগত স্বার্থের হিসাবে বহিপীর জীবন ও জগৎকে গণন করেন।" মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."বিয়ে হলো তকদিরের কথা।" খোদেজার এই উক্তিতে তার কেমন মনোভাব প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।

"বিয়ে হলো তকদিরের কথা।" খোদেজার এই উক্তিতে তার কেমন মনোভাব প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

গ্রামীণ সমাজে ধর্মীয় কুসংস্কারের প্রভাব 'বহিপীর' নাটকে কীভাবে উপস্থাপিত হয়েছে? বতাহেরা কীভাবে জমিদারের বজরায় আসে? ব্যাখ্যা করো।নাটক শুরুর পূর্বে নাট্যকার যে পরিবেশের বর্ণনা দিয়েছেন তা বিস্তারিত আলোচনা করো।নৌকার সঙ্গে বজরার ধাক্কা লাগে কীভাবে?"হাতেম আলি আত্মনিমগ্ন, স্থিতধী ও উচ্চ মানবিক চেতনাসম্পন্ন উজ্জ্বল চরিত্র।" 'বহিপতাহেরা কেন আত্মহত্যা করতে চায়? বুঝিয়ে লেখো।"হাশেম আলি কেন্দ্রীয় চরিত্র বহিপীরের বিপরীত মেরুর চরিত্র।" মন্তব্যটির সত্যাসত্য খোদেজা তাহেরাকে আশ্রয় দিয়েছিলেন কেন? ব্যাখ্যা করো।"বহিপীর নাটকে হাশেম আলিকে অস্থিরচিত্ত বলে বর্ণনা করা হলেও সে তার অবস্থানে ছিল স্"আপনারা কোরবানির গোস্ত খেতে পারেন, কিন্তু গোরু জবাই দেখতে পারেন না।" তাহেরা এ কথ"ব্যক্তিগত স্বার্থের হিসাবে বহিপীর জীবন ও জগৎকে গণন করেন।" মন্তব্যটির যথার্থতা ম"বিয়ে হলো তকদিরের কথা।" খোদেজার এই উক্তিতে তার কেমন মনোভাব প্রকাশ পেয়েছে? ব্যাখ্

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকের ইমরানের সাথে 'বহিপীর' নাটকের যে চরিত্রের সাদৃশ্য রয়েছে তা… | Prosthuti