শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের রেবেকার সাথে 'বহিপীর' নাটকের তাহেরার বৈসাদৃশ্য তুলে ধর।

উত্তর: উদ্দীপকের রেবেকার সঙ্গে 'বহিপীর' নাটকের তাহেরার পরিস্থিতির দিক থেকে বৈসাদৃশ্য রয়েছে। 'সব মানুষের সামাজিক পরিস্থিতি একরকম নয়। কেউ হয়তো অতি আদরে সঙ্গে বেড়ে ওঠে, আবার অনেককে জীবনের সঙ্গে সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। সময় ও পরিস্থিতি মানুষের আশপাশের সবকিছুকে বদলে দেয়। উদ্দীপকে রেবেকা তার সৎমায়ের অত্যাচারে বাধ্য হয় বাড়ি থেকে পালায়। পথে সে দুর্ঘটনার কবলে পড়লে আবার বাড়িতেই ফিরতে বাধ্য হয়। অন্যদিকে তাহেরা তার সৎমা ও পিতার কারণে বাড়ি থেকে পালায়। কারণ সৎমা ও পিতা তার মতামত না নিয়ে তাকে জোর করে বৃদ্ধ পীরের সঙ্গে বিয়ে দেয়। এ কারণেই সে বাড়ি থেকে পালিয়েছে। বাড়ি থেকে পালিয়ে সে ঘটনাচক্রে জমিদারের বজরায় আশ্রয় লাভ করে এবং শেষপর্যন্ত নিজের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে জয়ী হয়। শেষে সে নতুন জীবনের সন্ধান পায়। এভাবে পরিস্থিতির দিক থেকে ভিন্নতা থাকায় তাদের মধ্যে বৈসাদৃশ্য বিদ্যমান।

SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল

উদ্দীপকের রেবেকার সাথে 'বহিপীর' নাটকের তাহেরার বৈসাদৃশ্য তুলে ধর।

উদ্দীপক

বাস দুর্ঘটনায় আহত রেবেকা হাসপাতালে ভর্তি অবস্থায় জ্ঞান ফিরলে জানা যায় যে, সে বাড়ি থেকে সৎ মায়ের অত্যাচার সহ্য না করতে পেরে পালিয়ে এসেছে। কিন্তু বিধি বাম। প্রথমে সে বাড়ি ফিরে যেতে অস্বীকৃতি জানালেও উপস্থিত সকলে তার আহত অবস্থার কথা স্মরণ করালে নিরুপায় হয়ে বাড়িতে ফিরে যেতে রাজি হয়।

Chittagong · 2020

উত্তর

হাতেম আলির জমিদারি ছিল রেশমপুরে।

উত্তর

পুত্রের স্বপ্ন পূরণে পিতা টাকা দিতে পারবেন না বলে দুঃখ প্রকাশ করলে হাশেম পিতাকে সান্ত্বনা দিয়ে প্রশ্নোক্ত উক্তটি করে। পিতার জমিদারি নিলামে উঠবে এ কথা শুনে হাশেম মানসিকভাবে ভেঙে পড়ে। পিতার অবস্থার কথা চিন্তা করে সে কষ্ট পায়। একসময় হাতেম আলি আপসোস করে বলেন, ছেলেকে কখনই তিনি ছাপাখানা স্থাপনের স্বপ্নপূরণে টাকা দিতে পারবেন না। হাশেম পিতার কথা শুনে বলে যে সে ছাপাখানার স্বপ্ন পূরণ করতে চায় না। সে ভাবে জমিদারি থাকলে বা গেলেও তার কিছুই এসে যায় না। লেখাপড়া করেছে, একটা যা হোক কিছু করতে পারবে। তাই সে বলে যে একটা স্বপ্ন ভেঙে গেলে আর একটা স্বপ্ন গড়তে পারবে।

উত্তর

উদ্দীপকের রেবেকার সঙ্গে 'বহিপীর' নাটকের তাহেরার পরিস্থিতির দিক থেকে বৈসাদৃশ্য রয়েছে। 'সব মানুষের সামাজিক পরিস্থিতি একরকম নয়। কেউ হয়তো অতি আদরে সঙ্গে বেড়ে ওঠে, আবার অনেককে জীবনের সঙ্গে সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। সময় ও পরিস্থিতি মানুষের আশপাশের সবকিছুকে বদলে দেয়। উদ্দীপকে রেবেকা তার সৎমায়ের অত্যাচারে বাধ্য হয় বাড়ি থেকে পালায়। পথে সে দুর্ঘটনার কবলে পড়লে আবার বাড়িতেই ফিরতে বাধ্য হয়। অন্যদিকে তাহেরা তার সৎমা ও পিতার কারণে বাড়ি থেকে পালায়। কারণ সৎমা ও পিতা তার মতামত না নিয়ে তাকে জোর করে বৃদ্ধ পীরের সঙ্গে বিয়ে দেয়। এ কারণেই সে বাড়ি থেকে পালিয়েছে। বাড়ি থেকে পালিয়ে সে ঘটনাচক্রে জমিদারের বজরায় আশ্রয় লাভ করে এবং শেষপর্যন্ত নিজের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে জয়ী হয়। শেষে সে নতুন জীবনের সন্ধান পায়। এভাবে পরিস্থিতির দিক থেকে ভিন্নতা থাকায় তাদের মধ্যে বৈসাদৃশ্য বিদ্যমান।

উত্তর

উদ্দীপকটি 'বহিপীর' নাটকের সম্পূর্ণ প্রতিচ্ছবি নয়।- মন্তব্যটি যথার্থ। সমাজে সবার দৃষ্টিভঙ্গি এক নয়। সমাজের মানুষের দৃষ্টিভঙ্গি যদি ইতিবাচক হতো তাহলে মেয়েদের জন্য পথ চলাটা আরও অনেক সহজ হতো। তাঁদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজের প্রতিটি স্তরের মানুষের ইতিবাচক মনোভাব ও দৃষ্টিভঙ্গি থাকা একান্ত জরুরি। উদ্দীপকে রেবেকা সৎমায়ের অত্যাচারে বাড়ি থেকে পালিয়ে যায়। পথে বিপদগ্রস্ত হলে আবারও তাকে বাড়ির লোকজনেরই শরণাপন্ন হতে হয়। 'বহিপীর' নাটকে তাহেরাকে তার বাবা ও সৎমা পুণ্যের আশায় বৃদ্ধ পীরের সঙ্গে বিয়ে দেয়। তাহেরা পালিয়ে জমিদারের বজরায় আশ্রয় নিলে সেখানেও ঘটনাচক্রে বহিপীর উপস্থিত হয়েছেন। সেখানে পীরের হীন মানসিকতার চিত্র ফুটে উঠেছে। এছাড়াও নাটকে সমাজে নারীর প্রতি বৈষম্যমূলক আচরণ এবং পীরের প্রতি মানুষের অন্ধবিশ্বাসের দিকটিও প্রকাশ পেয়েছে। তৎকালীন সামাজিক অসংগতির পূর্ণ চিত্র ফুটে উঠেছে 'বহিপীর' নাটকে। সেই সঙ্গে প্রকাশ পেয়েছে একজন শিক্ষিত ও সচেতন যুবকের মানবিকতাও। উদ্দীপকে রেবেকার ব্যক্তিগত সমস্যার দিকটি ফুটে উঠেছে। আর নাটকে তাহেরার সমস্যার মধ্য দিয়ে তৎকালীন সমাজের কুসংস্কার, নারীর প্রতি সামাজিক প্রতিবন্ধকতা ও প্রতিবাদের দিকটি প্রকাশিত হয়েছে। এখানে একটি বিশেষ দিক দিয়ে উদ্দীপকটি নাটকের সঙ্গে সংগতিপূর্ণ। তবে নাটকের অনেক বিষয় উদ্দীপকে অনুপস্থিত। এসব দিক বিচারে তাই বলা যায়, উদ্দীপকটি 'বহিপীর' নাটকের সম্পূর্ণ প্রতিচ্ছবি নয়।
SSCবাংলা ১ম পত্রবহিপীর (নাটক)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.গ্রামীণ সমাজে ধর্মীয় কুসংস্কারের প্রভাব 'বহিপীর' নাটকে কীভাবে উপস্থাপিত হয়েছে? বিশ্লেষণ করো।

গ্রামীণ সমাজে ধর্মীয় কুসংস্কারের প্রভাব 'বহিপীর' নাটকে কীভাবে উপস্থাপিত হয়েছে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.তাহেরা কীভাবে জমিদারের বজরায় আসে? ব্যাখ্যা করো।

তাহেরা কীভাবে জমিদারের বজরায় আসে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নাটক শুরুর পূর্বে নাট্যকার যে পরিবেশের বর্ণনা দিয়েছেন তা বিস্তারিত আলোচনা করো।

নাটক শুরুর পূর্বে নাট্যকার যে পরিবেশের বর্ণনা দিয়েছেন তা বিস্তারিত আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নৌকার সঙ্গে বজরার ধাক্কা লাগে কীভাবে?

নৌকার সঙ্গে বজরার ধাক্কা লাগে কীভাবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5."হাতেম আলি আত্মনিমগ্ন, স্থিতধী ও উচ্চ মানবিক চেতনাসম্পন্ন উজ্জ্বল চরিত্র।" 'বহিপীর' নাটক অবলম্বনে মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।

"হাতেম আলি আত্মনিমগ্ন, স্থিতধী ও উচ্চ মানবিক চেতনাসম্পন্ন উজ্জ্বল চরিত্র।" 'বহিপীর' নাটক অবলম্বনে মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.তাহেরা কেন আত্মহত্যা করতে চায়? বুঝিয়ে লেখো।

তাহেরা কেন আত্মহত্যা করতে চায়? বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7."হাশেম আলি কেন্দ্রীয় চরিত্র বহিপীরের বিপরীত মেরুর চরিত্র।" মন্তব্যটির সত্যাসত্য নিরূপণ করো।

"হাশেম আলি কেন্দ্রীয় চরিত্র বহিপীরের বিপরীত মেরুর চরিত্র।" মন্তব্যটির সত্যাসত্য নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.খোদেজা তাহেরাকে আশ্রয় দিয়েছিলেন কেন? ব্যাখ্যা করো।

খোদেজা তাহেরাকে আশ্রয় দিয়েছিলেন কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9."বহিপীর নাটকে হাশেম আলিকে অস্থিরচিত্ত বলে বর্ণনা করা হলেও সে তার অবস্থানে ছিল স্থির।" 'বহিপীর' নাটক অবলম্বনে মন্তব্যটি বিচার করো।

"বহিপীর নাটকে হাশেম আলিকে অস্থিরচিত্ত বলে বর্ণনা করা হলেও সে তার অবস্থানে ছিল স্থির।" 'বহিপীর' নাটক অবলম্বনে মন্তব্যটি বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10."আপনারা কোরবানির গোস্ত খেতে পারেন, কিন্তু গোরু জবাই দেখতে পারেন না।" তাহেরা এ কথা কেন বলেছে? ব্যাখ্যা করো।

"আপনারা কোরবানির গোস্ত খেতে পারেন, কিন্তু গোরু জবাই দেখতে পারেন না।" তাহেরা এ কথা কেন বলেছে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11."ব্যক্তিগত স্বার্থের হিসাবে বহিপীর জীবন ও জগৎকে গণন করেন।" মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।

"ব্যক্তিগত স্বার্থের হিসাবে বহিপীর জীবন ও জগৎকে গণন করেন।" মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."বিয়ে হলো তকদিরের কথা।" খোদেজার এই উক্তিতে তার কেমন মনোভাব প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।

"বিয়ে হলো তকদিরের কথা।" খোদেজার এই উক্তিতে তার কেমন মনোভাব প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

গ্রামীণ সমাজে ধর্মীয় কুসংস্কারের প্রভাব 'বহিপীর' নাটকে কীভাবে উপস্থাপিত হয়েছে? বতাহেরা কীভাবে জমিদারের বজরায় আসে? ব্যাখ্যা করো।নাটক শুরুর পূর্বে নাট্যকার যে পরিবেশের বর্ণনা দিয়েছেন তা বিস্তারিত আলোচনা করো।নৌকার সঙ্গে বজরার ধাক্কা লাগে কীভাবে?"হাতেম আলি আত্মনিমগ্ন, স্থিতধী ও উচ্চ মানবিক চেতনাসম্পন্ন উজ্জ্বল চরিত্র।" 'বহিপতাহেরা কেন আত্মহত্যা করতে চায়? বুঝিয়ে লেখো।"হাশেম আলি কেন্দ্রীয় চরিত্র বহিপীরের বিপরীত মেরুর চরিত্র।" মন্তব্যটির সত্যাসত্য খোদেজা তাহেরাকে আশ্রয় দিয়েছিলেন কেন? ব্যাখ্যা করো।"বহিপীর নাটকে হাশেম আলিকে অস্থিরচিত্ত বলে বর্ণনা করা হলেও সে তার অবস্থানে ছিল স্"আপনারা কোরবানির গোস্ত খেতে পারেন, কিন্তু গোরু জবাই দেখতে পারেন না।" তাহেরা এ কথ"ব্যক্তিগত স্বার্থের হিসাবে বহিপীর জীবন ও জগৎকে গণন করেন।" মন্তব্যটির যথার্থতা ম"বিয়ে হলো তকদিরের কথা।" খোদেজার এই উক্তিতে তার কেমন মনোভাব প্রকাশ পেয়েছে? ব্যাখ্

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকের রেবেকার সাথে 'বহিপীর' নাটকের তাহেরার বৈসাদৃশ্য তুলে ধর। | Prosthuti