নিজেকে যেন কসাইর মত মনে হচ্ছে"- ব্যাখ্যা কর।
উত্তর: "নিজেকে যেন কসাইর মতো মনে হচ্ছে" কথাটি "বহিপীর' নাটকে জমিদার হাতেম আলি নিজেকে উদ্দেশ্য করে বলেছে- পীরের কাছ থেকে টাকা নিয়ে বিনিময়ে তাহেরাকে পীরের হাতে তুলে দেওয়া প্রসেঙ্গ। বহিপীর নাটকে হাতেম আলি রেশমপুরের জমিদার। সূর্যাস্ত আইনে তাঁর জমিদারি নিলামে উঠতে যাচ্ছে, অথচ তিনি কোনো কূল-কিনারা করতে পারছেন না। অসুখের নাম করে শহরে বন্ধুর কাছে টাকা সংগ্রহের জন্য গেলেও ব্যর্থ হয়ে ফিরে এসেছেন। তাকে হতাশ অবস্থায় দেখে বহিপীর তার কষ্টের কারণ জানতে চায়। জমিদার হাতেম আলির সব কথা শুনে বহিপীর তাকে জমিদারি রক্ষার টাকা দেওয়ার প্রস্তাব করে। বিনিময়ে সে তাহেরাকে নিজের সঙ্গে নিয়ে যেতে চায়। তার ধারণা আশ্রয়দাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে তাহেরা তা মেনে নেবে। তখন মানবিক বোধ সম্পন্ন হাতেম আলির নিজেকে কসাই বলে মনে হয়। প্রশ্নোক্ত কথায় এটা প্রকাশ পেয়েছে।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
নিজেকে যেন কসাইর মত মনে হচ্ছে"- ব্যাখ্যা কর।
উত্তর