“উদ্দীপকের আলোচ্য দিকটি 'বহিপীর' নাটকের একটিমাত্র বিশেষ দিক, সামগ্রিক দিক নয়।”- মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: “উদ্দীপকের আলোচ্য দিকটি 'বহিপীর' নাটকের একটিমাত্র বিশেষ দিক, সামগ্রিক দিক নয়।”- মন্তব্যটি যথার্থ। • বাঙালি মুসলমান সমাজে মানুষ অত্যন্ত ধর্মভীরু বলে পীর-দরবেশদের কথায় আস্থা স্থাপন করত। পীরদের খুশি করার মাধ্যমেই তারা একধরনের আত্মতৃপ্তি লাভ করত। • 'বহিপীর' নাটকে বৃদ্ধ বহিপীরের ধূর্ততা, লোভ, স্বার্থপরতা, তাহেরাকে জোর করে বশে আনার চেষ্টা এবং অতি কৌশলী হীন মানসিকতা প্রকাশ পেয়েছে। এই নাটকে তিনি মুরিদের কিশোরী কন্যা তাহেরাকে বিয়ে করেন। তাহেরা এই বিয়ে মেনে না নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। ঘটনাক্রমে তাহেরা জমিদার হাতেম আলির বজরায় আশ্রয় নেয়। সেখানে জমিদারপুত্র শিক্ষিত যুবক হাশেম আলি তাকে বহিপীরের হাত থেকে রক্ষা করে। জমিদার হাতেম আলির জমিদারি নিলামে ওঠার কথা শুনে বহিপীর হাতেম আলিকে অর্থ সাহায্য দিতে চান তাহেরাকে ফিরে পাওয়ার শর্তে। এই বিষয়টির সঙ্গে উদ্দীপকের শরীফের মামাতো ভাইয়ের শর্তসাপেক্ষে ঋণ দেওয়ার মানসিকতা সাদৃশ্যপূর্ণ। এটি এছাড়া নাটকের অন্য কোনো বিষয় বা ভাব উদ্দীপকে প্রতিফলিত হয়নি। • 'বহিপীর' নাটকে ধর্মভীরু পীরভক্ত খোদেজা বিবির পীরের পক্ষ নিয়ে কথা বলা, পীরকে স্বামী হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার বলে তাহেরাকে বহিপীরের সঙ্গে চলে যেতে বলা, তার জোরাজুরিতে তাহেরার নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা, হাশেম আলির প্রতিবাদ, হকিকুল্লাহকে পুলিশ আনতে বহিপীরের নির্দেশ, জমিদারি রক্ষার চিন্তায় তাহেরাকে বিপদের মুখে ঠেলে দিতে না চাওয়ার ক্ষেত্রে জমিদার হাতেম আলির মানবিক চেতনা, সব শেষে তাহেরাকে নিয়ে যুবক হাশেমের নতুন জীবনের পথে পা বাড়ানো- ইত্যাদি বিষয় আলোচ্য নাটকে থাকলেও উদ্দীপকে নেই। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
“উদ্দীপকের আলোচ্য দিকটি 'বহিপীর' নাটকের একটিমাত্র বিশেষ দিক, সামগ্র…
উদ্দীপক
Mymensingh · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর