জমিদার-পত্নী খোদেজা পীরের বদদোয়াকে ভয় করতেন কেন? বুঝিয়ে লেখ।
উত্তর: জমিদারপত্নী খোদেজা পীরের বদদোয়াকে ভয় করতেন, কারণ তিনি ছিলেন কুসংস্কারাচ্ছন্ন এবং অন্ধ পীরভক্ত। 'বহিপীর' নাটকে জমিদার হাতেম আলির স্ত্রী খোদেজা অত্যন্ত ধর্মভীরু। পীর-দরবেশের ওপর অতি শ্রদ্ধা-ভক্তির কারণে পীরের বদোয়াকে ভয় করেন। তার ধারণা কেউ পীরের কথার অবাধ্য হলে পীর তাকে অভিশাপ দেবেন। যদি কেউ পীরের বদোয়া এবং অভিশাপ থেকে বাঁচতে চায়, তাহলে তাকে পীরের কথা মেনে চলতে হবে। এ কারণে খোদেজা পীরের বদদোয়াকে ভয় করতেন।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
জমিদার-পত্নী খোদেজা পীরের বদদোয়াকে ভয় করতেন কেন? বুঝিয়ে লেখ।
উত্তর