শেয়ারFacebookWhatsApp

শরীফের মামাতো ভাইয়ের মানসিকতায় 'বহিপীর' নাটকের কোন চরিত্রটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: শরীফের মামাতো ভাইয়ের মানসিকতায় 'বহিপীর' নাটকের বহিপীর চরিত্রটি প্রতিফলিত হয়েছে। • জীবন চলার পথে মানুষ নানা রকম সমস্যায় পড়ে। নানা রকম সমস্যার মধ্যে মানুষের অর্থনৈতিক সংকটটি অন্যতম প্রধান। অর্থের অভাবে অনেক মানুষ অনিশ্চিত জীবনের মুখোমুখি হয়। কী করবে বা কী করা উচিত সেই দিশা হারিয়ে ফেলে। • 'বহিপীর' নাটকে বহিপীরের ধূর্ততা, তাহেরার অধিকার চেতনা, হাশেম আলির প্রতিবাদ, জমিদারপত্নীর পীরভক্তি এবং জমিদারি রক্ষার জন্য জমিদার হাতেম আলির মানসিক যন্ত্রণা তুলে ধরা হয়েছে। হাতেম আলির জমিদারি সূর্যাস্ত আইনে নিলাম হতে বসেছে। তিনি বাল্যবন্ধু আনোয়ারের কাছ থেকে কোনো সাহায্য পাননি। উদ্দীপকের শরীফ 'বহিপীর' নাটকের জমিদার হাতেম আলির মতো সংকটাপন্ন ব্যক্তি। এই নাটকে বহিপীর হাতেম আলিকে যেমন অমানবিক প্রস্তাব দিয়েছিল তেমনই উদ্দীপকের শরীফের মামাতো ভাইও অনুরূপ প্রস্তাব শরীফকে দিয়েছেন। বহিপীর তাহেরাকে তার হাতে তুলে দেওয়ার বিনিময়ে হাতেম আলিকে জমিদারি রক্ষার টাকা দিতে চেয়েছেন। অন্যদিকে শরীফের মামাতো ভাই আর্থিক সাহায্যের বিনিময়ে ক্রয়কৃত ফ্ল্যাটটির অর্ধেক দাবি করেছেন। তার চরিত্রে বহিপীরের মতো হীনতা, নীচতা ও লোভী মানসিকতা প্রকাশ পেয়েছে।

SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল

শরীফের মামাতো ভাইয়ের মানসিকতায় 'বহিপীর' নাটকের কোন চরিত্রটি প্রতিফল…

উদ্দীপক

পূর্বপুরুষের ভিটায় পাঁচতলা ফ্ল্যাট নির্মাণের জন্য শরীফ ব্যাংক থেকে বিপুল পরিমাণ টাকা ঋণ নেয়। ফ্ল্যাটটি পুরোপুরি তৈরি হওয়ার আগেই তার ঋণের সব টাকা ফুরিয়ে যায়। এমতাবস্থায় ধনাঢ্য মামাতো ভাইয়ের কাছে সাময়িক আর্থিক সাহায্য চাইতে গেলে তিনি শরীফকে আর্থিক সাহায্যের বিনিময়ে ফ্ল্যাটটির পঞ্চাশ শতাংশ দাবি করেন। মামাতো ভাইয়ের এহেন আচরণে শরীফ হতাশ হয়ে পড়ে।

Mymensingh · 2020

উত্তর

সূর্যাস্ত আইনে হাতেম আলির জমিদারি নিলামে উঠেছিল।

উত্তর

জমিদারপত্নী খোদেজা পীরের বদদোয়াকে ভয় করতেন, কারণ তিনি ছিলেন কুসংস্কারাচ্ছন্ন এবং অন্ধ পীরভক্ত। 'বহিপীর' নাটকে জমিদার হাতেম আলির স্ত্রী খোদেজা অত্যন্ত ধর্মভীরু। পীর-দরবেশের ওপর অতি শ্রদ্ধা-ভক্তির কারণে পীরের বদোয়াকে ভয় করেন। তার ধারণা কেউ পীরের কথার অবাধ্য হলে পীর তাকে অভিশাপ দেবেন। যদি কেউ পীরের বদোয়া এবং অভিশাপ থেকে বাঁচতে চায়, তাহলে তাকে পীরের কথা মেনে চলতে হবে। এ কারণে খোদেজা পীরের বদদোয়াকে ভয় করতেন।

উত্তর

শরীফের মামাতো ভাইয়ের মানসিকতায় 'বহিপীর' নাটকের বহিপীর চরিত্রটি প্রতিফলিত হয়েছে। • জীবন চলার পথে মানুষ নানা রকম সমস্যায় পড়ে। নানা রকম সমস্যার মধ্যে মানুষের অর্থনৈতিক সংকটটি অন্যতম প্রধান। অর্থের অভাবে অনেক মানুষ অনিশ্চিত জীবনের মুখোমুখি হয়। কী করবে বা কী করা উচিত সেই দিশা হারিয়ে ফেলে। • 'বহিপীর' নাটকে বহিপীরের ধূর্ততা, তাহেরার অধিকার চেতনা, হাশেম আলির প্রতিবাদ, জমিদারপত্নীর পীরভক্তি এবং জমিদারি রক্ষার জন্য জমিদার হাতেম আলির মানসিক যন্ত্রণা তুলে ধরা হয়েছে। হাতেম আলির জমিদারি সূর্যাস্ত আইনে নিলাম হতে বসেছে। তিনি বাল্যবন্ধু আনোয়ারের কাছ থেকে কোনো সাহায্য পাননি। উদ্দীপকের শরীফ 'বহিপীর' নাটকের জমিদার হাতেম আলির মতো সংকটাপন্ন ব্যক্তি। এই নাটকে বহিপীর হাতেম আলিকে যেমন অমানবিক প্রস্তাব দিয়েছিল তেমনই উদ্দীপকের শরীফের মামাতো ভাইও অনুরূপ প্রস্তাব শরীফকে দিয়েছেন। বহিপীর তাহেরাকে তার হাতে তুলে দেওয়ার বিনিময়ে হাতেম আলিকে জমিদারি রক্ষার টাকা দিতে চেয়েছেন। অন্যদিকে শরীফের মামাতো ভাই আর্থিক সাহায্যের বিনিময়ে ক্রয়কৃত ফ্ল্যাটটির অর্ধেক দাবি করেছেন। তার চরিত্রে বহিপীরের মতো হীনতা, নীচতা ও লোভী মানসিকতা প্রকাশ পেয়েছে।

উত্তর

“উদ্দীপকের আলোচ্য দিকটি 'বহিপীর' নাটকের একটিমাত্র বিশেষ দিক, সামগ্রিক দিক নয়।”- মন্তব্যটি যথার্থ। • বাঙালি মুসলমান সমাজে মানুষ অত্যন্ত ধর্মভীরু বলে পীর-দরবেশদের কথায় আস্থা স্থাপন করত। পীরদের খুশি করার মাধ্যমেই তারা একধরনের আত্মতৃপ্তি লাভ করত। • 'বহিপীর' নাটকে বৃদ্ধ বহিপীরের ধূর্ততা, লোভ, স্বার্থপরতা, তাহেরাকে জোর করে বশে আনার চেষ্টা এবং অতি কৌশলী হীন মানসিকতা প্রকাশ পেয়েছে। এই নাটকে তিনি মুরিদের কিশোরী কন্যা তাহেরাকে বিয়ে করেন। তাহেরা এই বিয়ে মেনে না নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। ঘটনাক্রমে তাহেরা জমিদার হাতেম আলির বজরায় আশ্রয় নেয়। সেখানে জমিদারপুত্র শিক্ষিত যুবক হাশেম আলি তাকে বহিপীরের হাত থেকে রক্ষা করে। জমিদার হাতেম আলির জমিদারি নিলামে ওঠার কথা শুনে বহিপীর হাতেম আলিকে অর্থ সাহায্য দিতে চান তাহেরাকে ফিরে পাওয়ার শর্তে। এই বিষয়টির সঙ্গে উদ্দীপকের শরীফের মামাতো ভাইয়ের শর্তসাপেক্ষে ঋণ দেওয়ার মানসিকতা সাদৃশ্যপূর্ণ। এটি এছাড়া নাটকের অন্য কোনো বিষয় বা ভাব উদ্দীপকে প্রতিফলিত হয়নি। • 'বহিপীর' নাটকে ধর্মভীরু পীরভক্ত খোদেজা বিবির পীরের পক্ষ নিয়ে কথা বলা, পীরকে স্বামী হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার বলে তাহেরাকে বহিপীরের সঙ্গে চলে যেতে বলা, তার জোরাজুরিতে তাহেরার নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা, হাশেম আলির প্রতিবাদ, হকিকুল্লাহকে পুলিশ আনতে বহিপীরের নির্দেশ, জমিদারি রক্ষার চিন্তায় তাহেরাকে বিপদের মুখে ঠেলে দিতে না চাওয়ার ক্ষেত্রে জমিদার হাতেম আলির মানবিক চেতনা, সব শেষে তাহেরাকে নিয়ে যুবক হাশেমের নতুন জীবনের পথে পা বাড়ানো- ইত্যাদি বিষয় আলোচ্য নাটকে থাকলেও উদ্দীপকে নেই। এসব দিক বিচারে তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্রবহিপীর (নাটক)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.গ্রামীণ সমাজে ধর্মীয় কুসংস্কারের প্রভাব 'বহিপীর' নাটকে কীভাবে উপস্থাপিত হয়েছে? বিশ্লেষণ করো।

গ্রামীণ সমাজে ধর্মীয় কুসংস্কারের প্রভাব 'বহিপীর' নাটকে কীভাবে উপস্থাপিত হয়েছে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.তাহেরা কীভাবে জমিদারের বজরায় আসে? ব্যাখ্যা করো।

তাহেরা কীভাবে জমিদারের বজরায় আসে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নাটক শুরুর পূর্বে নাট্যকার যে পরিবেশের বর্ণনা দিয়েছেন তা বিস্তারিত আলোচনা করো।

নাটক শুরুর পূর্বে নাট্যকার যে পরিবেশের বর্ণনা দিয়েছেন তা বিস্তারিত আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নৌকার সঙ্গে বজরার ধাক্কা লাগে কীভাবে?

নৌকার সঙ্গে বজরার ধাক্কা লাগে কীভাবে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5."হাতেম আলি আত্মনিমগ্ন, স্থিতধী ও উচ্চ মানবিক চেতনাসম্পন্ন উজ্জ্বল চরিত্র।" 'বহিপীর' নাটক অবলম্বনে মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।

"হাতেম আলি আত্মনিমগ্ন, স্থিতধী ও উচ্চ মানবিক চেতনাসম্পন্ন উজ্জ্বল চরিত্র।" 'বহিপীর' নাটক অবলম্বনে মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.তাহেরা কেন আত্মহত্যা করতে চায়? বুঝিয়ে লেখো।

তাহেরা কেন আত্মহত্যা করতে চায়? বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7."হাশেম আলি কেন্দ্রীয় চরিত্র বহিপীরের বিপরীত মেরুর চরিত্র।" মন্তব্যটির সত্যাসত্য নিরূপণ করো।

"হাশেম আলি কেন্দ্রীয় চরিত্র বহিপীরের বিপরীত মেরুর চরিত্র।" মন্তব্যটির সত্যাসত্য নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.খোদেজা তাহেরাকে আশ্রয় দিয়েছিলেন কেন? ব্যাখ্যা করো।

খোদেজা তাহেরাকে আশ্রয় দিয়েছিলেন কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9."বহিপীর নাটকে হাশেম আলিকে অস্থিরচিত্ত বলে বর্ণনা করা হলেও সে তার অবস্থানে ছিল স্থির।" 'বহিপীর' নাটক অবলম্বনে মন্তব্যটি বিচার করো।

"বহিপীর নাটকে হাশেম আলিকে অস্থিরচিত্ত বলে বর্ণনা করা হলেও সে তার অবস্থানে ছিল স্থির।" 'বহিপীর' নাটক অবলম্বনে মন্তব্যটি বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10."আপনারা কোরবানির গোস্ত খেতে পারেন, কিন্তু গোরু জবাই দেখতে পারেন না।" তাহেরা এ কথা কেন বলেছে? ব্যাখ্যা করো।

"আপনারা কোরবানির গোস্ত খেতে পারেন, কিন্তু গোরু জবাই দেখতে পারেন না।" তাহেরা এ কথা কেন বলেছে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11."ব্যক্তিগত স্বার্থের হিসাবে বহিপীর জীবন ও জগৎকে গণন করেন।" মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।

"ব্যক্তিগত স্বার্থের হিসাবে বহিপীর জীবন ও জগৎকে গণন করেন।" মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."বিয়ে হলো তকদিরের কথা।" খোদেজার এই উক্তিতে তার কেমন মনোভাব প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।

"বিয়ে হলো তকদিরের কথা।" খোদেজার এই উক্তিতে তার কেমন মনোভাব প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

গ্রামীণ সমাজে ধর্মীয় কুসংস্কারের প্রভাব 'বহিপীর' নাটকে কীভাবে উপস্থাপিত হয়েছে? বতাহেরা কীভাবে জমিদারের বজরায় আসে? ব্যাখ্যা করো।নাটক শুরুর পূর্বে নাট্যকার যে পরিবেশের বর্ণনা দিয়েছেন তা বিস্তারিত আলোচনা করো।নৌকার সঙ্গে বজরার ধাক্কা লাগে কীভাবে?"হাতেম আলি আত্মনিমগ্ন, স্থিতধী ও উচ্চ মানবিক চেতনাসম্পন্ন উজ্জ্বল চরিত্র।" 'বহিপতাহেরা কেন আত্মহত্যা করতে চায়? বুঝিয়ে লেখো।"হাশেম আলি কেন্দ্রীয় চরিত্র বহিপীরের বিপরীত মেরুর চরিত্র।" মন্তব্যটির সত্যাসত্য খোদেজা তাহেরাকে আশ্রয় দিয়েছিলেন কেন? ব্যাখ্যা করো।"বহিপীর নাটকে হাশেম আলিকে অস্থিরচিত্ত বলে বর্ণনা করা হলেও সে তার অবস্থানে ছিল স্"আপনারা কোরবানির গোস্ত খেতে পারেন, কিন্তু গোরু জবাই দেখতে পারেন না।" তাহেরা এ কথ"ব্যক্তিগত স্বার্থের হিসাবে বহিপীর জীবন ও জগৎকে গণন করেন।" মন্তব্যটির যথার্থতা ম"বিয়ে হলো তকদিরের কথা।" খোদেজার এই উক্তিতে তার কেমন মনোভাব প্রকাশ পেয়েছে? ব্যাখ্

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।