শেয়ারFacebookWhatsApp

"অশিক্ষিত মানুষের কুসংস্কার ও ধর্মভীতি বহিপীরের ধর্মব্যাবসার পুঁজি।" মন্তব্যটির সপক্ষে যুক্তি দেখাও।

উত্তর: "অশিক্ষিত মানুষের কুসংস্কার ও ধর্মভীতি বহিপীরের ধর্মব্যাবসার পুঁজি।" আলোচ্য মন্তব্যটি যুক্তিযুক্ত। 'বহিপীর' নাটকের কেন্দ্রীয় চরিত্র বহিপীর। 'বহিপীর' নাম করণের মধ্যেই সৈয়দ ওয়ালীউল্লাহ বাংলাদেশের অশিক্ষিত, জনসাধারণের মনে জেঁকে বসা পিরপ্রথার বিষয়টিতে গুরুত্বারোপ করেছেন। বাংলা অঞ্চলে পিরপ্রথার উদ্ভব ঘটে ইসলামের সুফিবাদী ব্যাখ্যার সূত্র ধরে। জনসাধারণকে ইসলামের একত্ববাদের স্বরূপ বোঝাতে তৎকালে পির-মুরিদ সম্পর্ক সৃষ্টি হয়। ধীরে ধীরে সাধারণ অশিক্ষিত মানুষকে পুঁজি করে পির সম্প্রদায় ধর্ম ব্যাবসা শুরু করে। 'বহিপীর' নাটকের কেন্দ্রীয় চরিত্র বহিপীরের মাঝে পিরপ্রথা নামে ধর্ম ব্যাবসার বিষয়টি পরিলক্ষিত হয়। বহিপীর নাটকের বহিপীর অত্যন্ত ধূর্ত ও কূটকৌশলী ব্যক্তি। তার বাড়ি সুনামগঞ্জে। ওয়াজ-নসিহত করার সুবিধার্থে পিরসাহেব বইয়ের ভাষা রপ্ত করেছেন। তাই তাকে 'বহিপীর' বলা হয়। বহিপীর কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত নন। দেশের। বিভিন্ন জায়গায় তার মুরিদান রয়েছে। বছর দুবছরান্তর বহিপীর তার মুরিদদের বাড়িতে যান। মুরিদরা তাদের সর্বস্ব দিয়ে বহিপীরের সেবা করে। কেউ হালের বলদ বিক্রি করে, কেউ হাঁস-মুরগি জবাই করে পিরকে খাওয়ায়। বহিপীরের প্রথম স্ত্রী চৌদ্দ বছর আগে মারা গেছেন। অশিক্ষিত মূর্খ মুরিদ বহিপীরের সেবার উদ্দেশ্যে তার কিশোরী কন্যা তাহেরাকে বহিপীরের সঙ্গে বিয়ে দেয়। বহিপীরের মতো বৃদ্ধ কিশোরী মেয়ের সঙ্গে বিয়েতে সম্মত হওয়াই প্রমাণ করে সেই বহিপীর ভণ্ড। বিয়ের রাতে তাহেরা পালিয়ে গেলে বহিপীর তাকে খুঁজতে বের হন। জমিদারপত্নী খোদেজা বহিপীরের অধ্যাত্ম শক্তিকে ভয় পান। তিনি মনে করেন বহিপীরের বদদোয়ায় তার পরিবারের অমঙ্গল হতে পারে। খোদেজার কুসংস্কারাচ্ছন্ন মানসিকতা তাহেরাকে বহিপীরের সঙ্গে যেতে মানসিকভাবে চাপ প্রয়োগ করে। বহিপীর চাইলে তার শহরের মুরিদের অর্থ দিয়ে হাতেম আলির জমিদারি রক্ষা করাও সম্ভব। বহিপীরের জীবন-যাপন ও অর্থনীতি তার পিরপ্রথার ওপর নির্ভরশীল। সাধারণ অশিক্ষিত মানুষের ধর্মভীতি ও কুসংস্কার এই অর্থনীতির প্রধান চালিকাশক্তি। মুরিদরা তাদের যথাসর্বস্ব পিরের সেবায় দান করে। তাহেরার সৎমা ও বাবা মিলে তাদের কিশোরী কন্যাকেও পিরের হাতে তুলে দিতে কসুর করে না। জমিদারপত্নী খোদেজা পিরের বদদোয়াকে খুব ভয় পান। শহরের ধনী মুরিদরা পিরের কথায় হাতেম আলির জমিদারি রক্ষার টাকা দেবেন বলেও পিরসাহেব আত্মবিশ্বাসী। তাই বলা যায় যে, অশিক্ষিত মানুষের কুসংস্কার ও ধর্মভীতিই হলো বহিপীরের ধর্ম ব্যাবসার পুঁজি।

SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল

"অশিক্ষিত মানুষের কুসংস্কার ও ধর্মভীতি বহিপীরের ধর্মব্যাবসার পুঁজি।…

উত্তর

বছরের নির্ধারিত দিন সূর্য ডোবার আগে খাজনা পরিশোধ সংক্রান্ত আইনই 'সূর্যাস্ত আইন' নামে পরিচিত। ব্রিটিশ ভারতের পার্লামেন্টে ১৭৯৩ সালে 'সূর্যাস্ত আইন' পাশ হয়। ওই আইন সান্ধ্য আইন নামেও পরিচিত। ইংরেজ সরকার খাজনা আদায়ে কঠোর ব্যবস্থা গ্রহণের ফল সূর্যাস্ত আইন। ওই আইনের ফলে নির্দিষ্ট জমির মালিকরা তাদের নামে অর্পিত জমির ওপর বছরের নির্ধারিত দিন সূর্য অস্ত যাওয়ার পূর্বে খাজনা পরিশোধ করতে বাধ্য ছিল। নির্ধারিত সময়ের মধ্যে খাজনা দিতে ব্যর্থ হলে ওই জমি খাস বলে বিবেচিত হতো। পরবর্তী সময়ে নিলামের মাধ্যমে সামর্থ্যরা ওই জমির খাজনা পরিশোধের মাধ্যমে জমি ভোগদখলের কর্তৃত্ব লাভ করত। হাতেম আলি বহিপীর নাটকের ক্ষয়িষ্ণু জমিদার। খাজনা বাকি পড়ায় তার জমিদারি সূর্যাস্ত আইনে নিলাম উঠতে বসেছে। একমাত্র বন্ধু আনোয়ার উদ্দিনের কাছে তিনি অর্থ সাহায্য চেয়ে ব্যর্থ হন। তাই বলা যায়, হাতেম আলি খাজনা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় সূর্যাস্ত আইনের বলি হতে চলেছেন।

উত্তর

"অশিক্ষিত মানুষের কুসংস্কার ও ধর্মভীতি বহিপীরের ধর্মব্যাবসার পুঁজি।" আলোচ্য মন্তব্যটি যুক্তিযুক্ত। 'বহিপীর' নাটকের কেন্দ্রীয় চরিত্র বহিপীর। 'বহিপীর' নাম করণের মধ্যেই সৈয়দ ওয়ালীউল্লাহ বাংলাদেশের অশিক্ষিত, জনসাধারণের মনে জেঁকে বসা পিরপ্রথার বিষয়টিতে গুরুত্বারোপ করেছেন। বাংলা অঞ্চলে পিরপ্রথার উদ্ভব ঘটে ইসলামের সুফিবাদী ব্যাখ্যার সূত্র ধরে। জনসাধারণকে ইসলামের একত্ববাদের স্বরূপ বোঝাতে তৎকালে পির-মুরিদ সম্পর্ক সৃষ্টি হয়। ধীরে ধীরে সাধারণ অশিক্ষিত মানুষকে পুঁজি করে পির সম্প্রদায় ধর্ম ব্যাবসা শুরু করে। 'বহিপীর' নাটকের কেন্দ্রীয় চরিত্র বহিপীরের মাঝে পিরপ্রথা নামে ধর্ম ব্যাবসার বিষয়টি পরিলক্ষিত হয়। বহিপীর নাটকের বহিপীর অত্যন্ত ধূর্ত ও কূটকৌশলী ব্যক্তি। তার বাড়ি সুনামগঞ্জে। ওয়াজ-নসিহত করার সুবিধার্থে পিরসাহেব বইয়ের ভাষা রপ্ত করেছেন। তাই তাকে 'বহিপীর' বলা হয়। বহিপীর কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত নন। দেশের। বিভিন্ন জায়গায় তার মুরিদান রয়েছে। বছর দুবছরান্তর বহিপীর তার মুরিদদের বাড়িতে যান। মুরিদরা তাদের সর্বস্ব দিয়ে বহিপীরের সেবা করে। কেউ হালের বলদ বিক্রি করে, কেউ হাঁস-মুরগি জবাই করে পিরকে খাওয়ায়। বহিপীরের প্রথম স্ত্রী চৌদ্দ বছর আগে মারা গেছেন। অশিক্ষিত মূর্খ মুরিদ বহিপীরের সেবার উদ্দেশ্যে তার কিশোরী কন্যা তাহেরাকে বহিপীরের সঙ্গে বিয়ে দেয়। বহিপীরের মতো বৃদ্ধ কিশোরী মেয়ের সঙ্গে বিয়েতে সম্মত হওয়াই প্রমাণ করে সেই বহিপীর ভণ্ড। বিয়ের রাতে তাহেরা পালিয়ে গেলে বহিপীর তাকে খুঁজতে বের হন। জমিদারপত্নী খোদেজা বহিপীরের অধ্যাত্ম শক্তিকে ভয় পান। তিনি মনে করেন বহিপীরের বদদোয়ায় তার পরিবারের অমঙ্গল হতে পারে। খোদেজার কুসংস্কারাচ্ছন্ন মানসিকতা তাহেরাকে বহিপীরের সঙ্গে যেতে মানসিকভাবে চাপ প্রয়োগ করে। বহিপীর চাইলে তার শহরের মুরিদের অর্থ দিয়ে হাতেম আলির জমিদারি রক্ষা করাও সম্ভব। বহিপীরের জীবন-যাপন ও অর্থনীতি তার পিরপ্রথার ওপর নির্ভরশীল। সাধারণ অশিক্ষিত মানুষের ধর্মভীতি ও কুসংস্কার এই অর্থনীতির প্রধান চালিকাশক্তি। মুরিদরা তাদের যথাসর্বস্ব পিরের সেবায় দান করে। তাহেরার সৎমা ও বাবা মিলে তাদের কিশোরী কন্যাকেও পিরের হাতে তুলে দিতে কসুর করে না। জমিদারপত্নী খোদেজা পিরের বদদোয়াকে খুব ভয় পান। শহরের ধনী মুরিদরা পিরের কথায় হাতেম আলির জমিদারি রক্ষার টাকা দেবেন বলেও পিরসাহেব আত্মবিশ্বাসী। তাই বলা যায় যে, অশিক্ষিত মানুষের কুসংস্কার ও ধর্মভীতিই হলো বহিপীরের ধর্ম ব্যাবসার পুঁজি।
SSCবাংলা ১ম পত্রবহিপীর (নাটক)
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

তাহেরা কীভাবে জমিদারের বজরায় আসে? ব্যাখ্যা করো।
গ্রামীণ সমাজে ধর্মীয় কুসংস্কারের প্রভাব 'বহিপীর' নাটকে কীভাবে উপস্থাপিত হয়েছে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

তাহেরা কীভাবে জমিদারের বজরায় আসে? ব্যাখ্যা করো।
গ্রামীণ সমাজে ধর্মীয় কুসংস্কারের প্রভাব 'বহিপীর' নাটকে কীভাবে উপস্থাপিত হয়েছে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সৃজনশীল প্রশ্ন

নৌকার সঙ্গে বজরার ধাক্কা লাগে কীভাবে?
নাটক শুরুর পূর্বে নাট্যকার যে পরিবেশের বর্ণনা দিয়েছেন তা বিস্তারিত আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সৃজনশীল প্রশ্ন

নৌকার সঙ্গে বজরার ধাক্কা লাগে কীভাবে?
নাটক শুরুর পূর্বে নাট্যকার যে পরিবেশের বর্ণনা দিয়েছেন তা বিস্তারিত আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

তাহেরা কেন আত্মহত্যা করতে চায়? বুঝিয়ে লেখো।
"হাতেম আলি আত্মনিমগ্ন, স্থিতধী ও উচ্চ মানবিক চেতনাসম্পন্ন উজ্জ্বল চরিত্র।" 'বহিপীর' নাটক অবলম্বনে মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.সৃজনশীল প্রশ্ন

খোদেজা তাহেরাকে আশ্রয় দিয়েছিলেন কেন? ব্যাখ্যা করো।
"হাশেম আলি কেন্দ্রীয় চরিত্র বহিপীরের বিপরীত মেরুর চরিত্র।" মন্তব্যটির সত্যাসত্য নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.সৃজনশীল প্রশ্ন

9.সৃজনশীল প্রশ্ন

"আপনারা কোরবানির গোস্ত খেতে পারেন, কিন্তু গোরু জবাই দেখতে পারেন না।" তাহেরা এ কথা কেন বলেছে? ব্যাখ্যা করো।
"বহিপীর নাটকে হাশেম আলিকে অস্থিরচিত্ত বলে বর্ণনা করা হলেও সে তার অবস্থানে ছিল স্থির।" 'বহিপীর' নাটক অবলম্বনে মন্তব্যটি বিচার করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সৃজনশীল প্রশ্ন

"বিয়ে হলো তকদিরের কথা।" খোদেজার এই উক্তিতে তার কেমন মনোভাব প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
"ব্যক্তিগত স্বার্থের হিসাবে বহিপীর জীবন ও জগৎকে গণন করেন।" মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.সৃজনশীল প্রশ্ন

আরো প্রশ্ন দেখো

গ্রামীণ সমাজে ধর্মীয় কুসংস্কারের প্রভাব 'বহিপীর' নাটকে কীভাবে উপস্থাপিত হয়েছে? বতাহেরা কীভাবে জমিদারের বজরায় আসে? ব্যাখ্যা করো।নাটক শুরুর পূর্বে নাট্যকার যে পরিবেশের বর্ণনা দিয়েছেন তা বিস্তারিত আলোচনা করো।নৌকার সঙ্গে বজরার ধাক্কা লাগে কীভাবে?"হাতেম আলি আত্মনিমগ্ন, স্থিতধী ও উচ্চ মানবিক চেতনাসম্পন্ন উজ্জ্বল চরিত্র।" 'বহিপতাহেরা কেন আত্মহত্যা করতে চায়? বুঝিয়ে লেখো।"হাশেম আলি কেন্দ্রীয় চরিত্র বহিপীরের বিপরীত মেরুর চরিত্র।" মন্তব্যটির সত্যাসত্য খোদেজা তাহেরাকে আশ্রয় দিয়েছিলেন কেন? ব্যাখ্যা করো।"বহিপীর নাটকে হাশেম আলিকে অস্থিরচিত্ত বলে বর্ণনা করা হলেও সে তার অবস্থানে ছিল স্"আপনারা কোরবানির গোস্ত খেতে পারেন, কিন্তু গোরু জবাই দেখতে পারেন না।" তাহেরা এ কথ"ব্যক্তিগত স্বার্থের হিসাবে বহিপীর জীবন ও জগৎকে গণন করেন।" মন্তব্যটির যথার্থতা ম"বিয়ে হলো তকদিরের কথা।" খোদেজার এই উক্তিতে তার কেমন মনোভাব প্রকাশ পেয়েছে? ব্যাখ্

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।