বহিপীর কীভাবে জমিদারের বজরায় আসেন?
উত্তর: ঝড়ের কারণে নাকানিচুবানি খেয়ে বহিপীর জমিদারের বজরায় আসেন। বহিপীরের বাড়ি সুনামগঞ্জে। এখানকার এক পেয়ারের মুরিদ বহিপীরের সঙ্গে তার নিজ কন্যা তাহেরার বিয়ে দেয়। বংশ খানদানি বলে বহিপীর বিয়েতে অমত দেননি। মুরিদের সেই কিশোরী কন্যা অসম বয়সের বিয়ে না মেনে পালিয়ে যায়। বহিপীর তার সহকারী হকিকুল্লাহকে নিয়ে তাহেরাকে খুঁজতে বের হন। ডেমরা ঘাট থেকে বহিপীর ডিঙি নৌকা নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে প্রচন্ড ঝড় ওঠে। ঝড়ের প্রকোপ থেকে বাঁচতে বহিপীরের নৌকা একটি ছোট খালের মধ্যে ঢোকানোর চেষ্টা করা হয়। তখন জমিদার হাতেম আলির বজরার সঙ্গে বহিপীরের নৌকার ধাক্কা লাগে। ঝড়ের প্রকোপ ও বৃহৎ বজরার ধাক্কায় গতি সামলাতে না পেরে বহিপীরের নৌকা ডুবতে শুরু করে। আধ-ডোবা অবস্থায় বহিপীরকে হাতেম আলির বজরায় টেনে তোলা হয়। মরতে মরতে বেঁচে যান বহিপীর। এভাবে বহিপীর জমিদারের বজরায় আসেন।
SSC বাংলা ১ম পত্র বহিপীর (নাটক) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বহিপীর (নাটক) · সৃজনশীল
বহিপীর কীভাবে জমিদারের বজরায় আসেন?
উত্তর