ঠাকুরদাস মুখুয্যে ও অধর রায় যদি চেয়ারম্যান সাহেবের মানসিকতা ধারণ করতেন, তাহলে 'অভাগীর স্বর্গ' গল্পের পরিণতি অন্যরকম হতো- তুমি কি এর সাথে একমত? তোমার মতামতের পক্ষে যুক্তি দাও।
উত্তর: ঠাকুরদাস মুখয্যে ও অধর রায় যদি চেয়ারম্যান সাহেবের মানসিকতা ধারণ করতেন, তাহলে 'অভাগীর স্বর্গ' গল্পের পরিণতি অন্যরকম হতো- আমি এর সাথে একমত। মানুষ সৃষ্টির সেরা জীব। তাই মানুষে মানুষে ভেদাভেদ ও বৈষম্য সবচেয়ে দুঃখজনক। সমাজের একশ্রেণির মানুষ এ বৈষম্য সৃষ্টি করে। যদি এই বৈষম্য ও বিভেদ না থাকত তবে সমাজ অনেক সুন্দর হতো। উদ্দীপকে আমরা দেখি, নন্দীপুর এলাকার চেয়ারম্যান মানিক সরকার একজন মহৎ ও উদার ব্যক্তি। তিনি জাতপাতের উর্ধ্বে উঠে মানুষকে সম্মান দিয়েছেন। মিথ্যা গৌরব-মর্যাদায় আঁকড়ে না থেকে একজন অসহায় বর্গাচাষির সৎকারের ব্যবস্থা করেন। তাদের ধর্মীয় বিধি অনুসারে হরিপদের সৎকারের ব্যবস্থা করার মধ্য দিয়ে প্রকাশ করেন সাম্য, ভ্রাতৃত্ব ও মানবতার চেতনা। অন্যদিকে 'অভাগীর স্বর্গ' গল্পে আমরা দেখি সামন্তপ্রভুদের নিষ্ঠুর রূপ। ঠাকুরদাস মুখুয্যে ও অধর রায়ের নিষ্ঠুরতায় কাঙালী পারেনি তার মায়ের ইচ্ছা পূরণ করতে, পারেনি কাঠের অভাবে মায়ের সৎকার করতে। কিন্তু যদি ঠাকুরদাস ও অধর রায় মানিক সরকারের চেতনাকে ধারণ করতেন তবে 'অভাগীর স্বর্গ' গল্পের পরিণতি অন্যরকম হতো। 'অভাগীর স্বর্গ' গল্পের ঠাকুরদাস মুখুয্যে ও অধর রায় সামর্থ্য থাকা সত্ত্বেও সামন্তবাদী মনোভাব ও বৈষম্যপূর্ণ মানসিকতার কারণে মায়ের সৎকারে কাঙালীকে সাহায্য করেনি। কিন্তু উদ্দীপকের মানিক সরকার মানবিক বোধসম্পন্ন মানুষ হওয়ায় দীপালীকে বুকে টেনে নিয়েছেন। তার পিতার সৎকার করেছেন। তাই বলা যায় যে, ঠাকুরদাস মুখুয্যে ও অধর রায় যদি মানিক সরকারের মতো মানসিকতা ধারণ করতেন তাহলে 'অভাগীর স্বর্গ' গল্পের পরিণতি অন্যরকম হতো- আমি এর সাথে একমত।
SSC বাংলা ১ম পত্র অভাগীর স্বর্গ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · অভাগীর স্বর্গ · সৃজনশীল
ঠাকুরদাস মুখুয্যে ও অধর রায় যদি চেয়ারম্যান সাহেবের মানসিকতা ধারণ কর…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর