উদ্দীপকের অজয় ঠাকুরের সঙ্গে 'ফুলের বিবাহ' গল্পের কার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের অজয় ঠাকুরের সঙ্গে 'ফুলের বিবাহ' গল্পের পিঁপড়ার সাদৃশ্য রয়েছে। 'ফুলের বিবাহ' গল্পে মল্লিকা ফুলের বিয়ের প্রসঙ্গে লেখক প্রয়োজনীয় সব চরিত্রের উপস্থিতি নিশ্চিত করেছেন। মোসাহেব প্রকৃতির পিঁপড়াও বাদ যায়নি। এ শ্রেণির মানুষরা গোপনে ও প্রকাশ্যে নিপুণভাবে তাদের কাজ সম্পন্ন করে অন্যের সম্পর্কের মধ্যে বিষ ছড়িয়ে দেয়।'এ গল্পে পিঁপড়াও একই কাজ করেছে। উদ্দীপকের অজয় ঠাকুরের কাজ হলো অন্যের দোষ খুঁজে বেড়ানো। তুচ্ছ ঘটনাকে বড় করে বিবাদ বাধানোর মধ্যেই সে আনন্দ খুঁজে পায়। নিজের নাতির বিয়েতেও তিনি নিজের চরিত্রের স্বরূপ প্রকাশ করেন। কন্যাপক্ষের সামান্য ত্রুটিতে তাদেরকে ছোটলোক বলে গালি দেন। 'ফুলের বিবাহ' গল্পেও এরূপ চরিত্র দেখা যায় পিঁপড়ার মাঝে। তারা বিয়েতে এসে কোনো ভালো দিক দেখার আগেই ভাবে কীভাবে এখান থেকে ভুল বের করা যায়। সেই ভুল বের করে তারা নানা সমালোচনা করার চেষ্টা করে। তারা সব বরযাত্রীতে থাকে এবং সর্বদা কোনো না কোনো বিবাদ বাধায়। মূলত এই পিঁপড়া কিংবা অজয় ঠাকুর দুই-ই আমাদের সমাজের সেই চরিত্র যারা ভালোর মধ্যেও মন্দকে খুঁজে বের করে বিবাদ সৃষ্টি করে।
SSC বাংলা ১ম পত্র ফুলের বিবাহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ফুলের বিবাহ · সৃজনশীল
উদ্দীপকের অজয় ঠাকুরের সঙ্গে 'ফুলের বিবাহ' গল্পের কার সাদৃশ্য রয়েছে?…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর