"আমিও যে এই ফুলের বিয়ে দিয়েছি।"- কথাটি ব্যাখ্যা করো।
উত্তর: "আমিও যে এই ফুলের বিয়ে দিয়েছি।”- উক্তিটি দ্বারা নসীবাবুর মেয়ে কুসুমলতার মল্লিকা ফুল ও গোলাব দিয়ে মালা গাঁথার বিষয়টিকে বোঝানো হয়েছে। 'ফুলের বিবাহ' গল্পে বঙ্কিমচন্দ্র নসীবাবুর বাগানে ফুলের ওপর ভ্রমর উড়তে দেখে অন্যমনস্ক হয়ে কল্প-বাস্তবতায় ফুলের বিয়ে দেখেন। মল্লিকা ফুলের কলির সাথে গোলাবের বিয়েতে ঘটকের দায়িত্বে থাকে ভ্রমর। করবী, গন্ধরাজ, জবা, বেলি ফুল এই বিয়েতে আনন্দের সঙ্গে অংশ নেয়। ইতোমধ্যে সন্ধ্যা ঘনিয়ে এলে নসীবাবুর মেয়ে কুসুমলতা লেখকের অচেতনতা ভেঙে বাস্তবে নিয়ে আসে। লেখক দিব্যকর্ণপ্রাপ্ত হয়ে ফুলের বিয়ের কথা জানালে কুসুমলতা নিজের হাতের ফুলের মালা দেখিয়ে বলে সেও ফুলের বিয়ে দিয়েছে। আর সেখানে স্থান পেয়েছে লেখক কল্পিত ফুল গোলাব ও মল্লিকা।
SSC বাংলা ১ম পত্র ফুলের বিবাহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ফুলের বিবাহ · সৃজনশীল
"আমিও যে এই ফুলের বিয়ে দিয়েছি।"- কথাটি ব্যাখ্যা করো।
উত্তর