শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের হাশেম সাহেবের মনোভাবের সঙ্গে ' ফুলের বিবাহ' গল্পের মিল কোথায়? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের হাশেম সাহেবের মনোভাবের সঙ্গে 'ফুলের বিবাহ' গল্পের মল্লিকা ফুলের বিয়ের সাজসজ্জা ও আড়ম্বরতায় মিল রয়েছে। 'ফুলের বিবাহ' গল্পে প্রকৃতির সৌন্দর্যের কথা উঠে এসেছে। প্রকৃতিতে বিরাজমান অসংখ্য ফুলের সমারোহ প্রকৃতিকে সাজিয়ে তোলে অপরূপ সজ্জায়। প্রকৃতির নিপুণ শিল্পকর্মে বিমোহিত হয়ে ওঠে মানুষ। 'ফুলের বিবাহ' গল্পে মল্লিকা-কলির বিয়ের দিন বাগানের যাবতীয় ফুল ও কীটপতঙ্গ সেজেছে নতুন রূপে। মৌমাছি সানাই বাজিয়ে, জোনাকিরা ঝাড় জ্বালিয়ে আকাশে তারাবাজি করতে লাগল। জবাগোষ্ঠী, করবী দল, চাঁপা, গন্ধরাজ, অশোক প্রভৃতি ফুল সেজে দুলতে লাগল। যূথী, মালতী, বকুল, রজনিগন্ধা পাতায় পাতায় জড়াজড়ি করে গন্ধ ছড়িয়ে রূপের ভারে ভেঙে পড়েছে। উদ্দীপকের হাশেম সাহেব তার একমাত্র মেয়ের বিয়েতে সাজসজ্জার মধ্য দিয়ে সৌন্দর্যবোধের পরিচয় দিয়েছে। বিয়ের কার্ড থেকে বাসার সিঁড়ি-প্রতিটি ক্ষেত্র শিল্পের ছোঁয়ায় ভরিয়ে তুলেছেন। কাঁচা ফুল ও আলপনায় ভরে উঠেছে প্রতিটি স্থান। হাশেম সাহেবের মেয়ের বিয়ের সাজসজ্জার বিষয়টির সাথে 'ফুলের বিবাহ' রচনার মল্লিকা-কলির বিয়ের সাজসজ্জা ও আড়ম্বরতায় সাদৃশ্য রয়েছে।

SSC বাংলা ১ম পত্র ফুলের বিবাহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · ফুলের বিবাহ · সৃজনশীল

উদ্দীপকের হাশেম সাহেবের মনোভাবের সঙ্গে ' ফুলের বিবাহ' গল্পের মিল কো…

উদ্দীপক

হাশেম, সাহেবের একমাত্র মেয়ের বিয়ে। শৌখিন হাশেম সাহেব তাই সব ক্ষেত্রে সৌন্দর্যের ছোঁয়া দেখতে চান। বিয়ের কার্ড থেকে বাসার সিঁড়ি-প্রতিটি ক্ষেত্র তিনি শিল্পের ছোঁয়ায় ভরিয়ে তোলেন। কাঁচা ফুলের সমারোহে ভরিয়ে তোলেন প্রতিটি স্থান। আলপনায় ভরে ওঠে প্রতিটি মেঝে। 'বরপক্ষ অনেক খুশি হাশেম সাহেবের এই সৌন্দর্যবোধ দেখে। সবার মাঝে আনন্দের কোনো কমতি ছিল না হাশেম সাহেবের মেয়ের বিয়েতে।

উত্তর

'ফুলের বিবাহ' গল্পটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'কমলাকান্তের দপ্তর' গ্রন্থের অন্তর্গত।

উত্তর

কন্যাকর্তা কন্যা সম্প্রদান করিলেন- বাক্যটি দ্বারা অভিভাবক হিসেবে মল্লিকাবৃক্ষ গোলাবের হাতে মল্লিকা-কলিকে সম্প্রদান করাকে বোঝানো হয়েছে। 'ফুলের বিবাহ' গল্পের লেখক নসীবাবুর বাগানে দিব্যকর্ণ প্রাপ্ত হয়ে মল্লিকা-কলির সাথে গোলাবের বিয়ের লঘু বিষয়কে উপস্থাপন করেছেন। মানবসমাজের প্রচলিত বিবাহ অনুষ্ঠানের অনুরূপ কল্পনায় উদ্ভাসিত হয়েছে রচনাটি। এখানে মল্লিকাবৃক্ষ কন্যাভারগ্রস্ত পিতা। গোলাবের বংশীয় গৌরবে মুগ্ধ হয়ে ঘটকরাজ ভ্রমরের কথায় অনুপ্রাণিত হয়ে মল্লিকাবৃক্ষ তার পরিপুষ্ট কলিকে গোলাবের হাতে সম্প্রদান করে। আলোচ্য বাক্যটি দ্বারা এ বিষয়টিকেই ইঙ্গিত করা হয়েছে।

উত্তর

উদ্দীপকের হাশেম সাহেবের মনোভাবের সঙ্গে 'ফুলের বিবাহ' গল্পের মল্লিকা ফুলের বিয়ের সাজসজ্জা ও আড়ম্বরতায় মিল রয়েছে। 'ফুলের বিবাহ' গল্পে প্রকৃতির সৌন্দর্যের কথা উঠে এসেছে। প্রকৃতিতে বিরাজমান অসংখ্য ফুলের সমারোহ প্রকৃতিকে সাজিয়ে তোলে অপরূপ সজ্জায়। প্রকৃতির নিপুণ শিল্পকর্মে বিমোহিত হয়ে ওঠে মানুষ। 'ফুলের বিবাহ' গল্পে মল্লিকা-কলির বিয়ের দিন বাগানের যাবতীয় ফুল ও কীটপতঙ্গ সেজেছে নতুন রূপে। মৌমাছি সানাই বাজিয়ে, জোনাকিরা ঝাড় জ্বালিয়ে আকাশে তারাবাজি করতে লাগল। জবাগোষ্ঠী, করবী দল, চাঁপা, গন্ধরাজ, অশোক প্রভৃতি ফুল সেজে দুলতে লাগল। যূথী, মালতী, বকুল, রজনিগন্ধা পাতায় পাতায় জড়াজড়ি করে গন্ধ ছড়িয়ে রূপের ভারে ভেঙে পড়েছে। উদ্দীপকের হাশেম সাহেব তার একমাত্র মেয়ের বিয়েতে সাজসজ্জার মধ্য দিয়ে সৌন্দর্যবোধের পরিচয় দিয়েছে। বিয়ের কার্ড থেকে বাসার সিঁড়ি-প্রতিটি ক্ষেত্র শিল্পের ছোঁয়ায় ভরিয়ে তুলেছেন। কাঁচা ফুল ও আলপনায় ভরে উঠেছে প্রতিটি স্থান। হাশেম সাহেবের মেয়ের বিয়ের সাজসজ্জার বিষয়টির সাথে 'ফুলের বিবাহ' রচনার মল্লিকা-কলির বিয়ের সাজসজ্জা ও আড়ম্বরতায় সাদৃশ্য রয়েছে।

উত্তর

প্রকৃতির অপরূপ সৌন্দর্য মানবহৃদয়ে উজ্জীবিত করার দিক থেকে "উদ্দীপকের হাশেম সাহেবের সৌন্দর্যবোধ 'ফুলের বিবাহ' গল্পের ভাবধারাকে আমাদের সামনে মূর্ত করে তোলে" মন্তব্যটি যথার্থ। 'ফুলের বিবাহ' গল্পটি হলো প্রকৃতির সঙ্গে মানবজীবনের এক প্রতীকী রূপ। এখানে বঙ্কিমচন্দ্র প্রকৃতির বিভিন্ন উপাদানকে বিয়ের আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে প্রকাশ করেছেন, যার মধ্য দিয়ে ফুটে উঠেছে মানুষের বিচিত্র সৌন্দর্যবোধের কথা। 'ফুলের বিবাহ' গল্পটি লেখকের সৌন্দর্যবোধেরই পরিচায়ক। লেখক এখানে ফুলের বিবাহকে মানবসমাজে প্রচলিত বিবাহের অনুরূপ ব্যঞ্জনা প্রদান করেছেন। বিবাহের উদ্যোগ, সাজসজ্জা, মধ্যস্থতাকারী, পাত্র-পাত্রী সবই লেখকের কল্পিত সূক্ষ্ম সৌন্দর্যবোধের প্রতিমূর্তি। নসীবাবুর বাগানে বসে লেখক ফুল-পতঙ্গের মধ্যে সেই সৌন্দর্যবোধকেই দেখতে পেয়েছিলেন, যা মানবসমাজের আড়ালে থেকে যায়। উদ্দীপকের হাশেম সাহেবের মাঝেও সৌন্দর্যবোধের বিষয়টি ফুটে উঠেছে। তার একমাত্র মেয়ের বিয়েতে সবকিছুতে তিনি নান্দনিকতার ছোঁয়ায় ফুটিয়ে তুলেছেন। . উদ্দীপকের হাশেম সাহেবের সৌন্দর্যবোধ 'ফুলের বিবাহ' গল্পের লেখকের সৌন্দর্যবোধেরই পরিচায়ক। নসীবাবুর বাগানে প্রাকৃতিক পরিবেশের মধ্যে লেখক সেই সৌন্দর্যের পরিচয় পেয়েছেন। ফুল নিঃসন্দেহে সৌন্দর্যের প্রতীক। লেখক ফুলের মধ্য দিয়েই নিজের সৌন্দর্যচেতনা ফুটিয়ে তুলেছেন অভিনব কৌশলে। ফুল-পতঙ্গকে লেখক মানবীয় চেতনায় উদ্বুদ্ধ করে সমাজের অংশ হিসেবে উপস্থাপন করেছেন। তাই বলা যায় যে, উদ্দীপকের হাশেম সাহেবের সৌন্দর্যবোধ 'ফুলের বিবাহ' গল্পের ভাবধারাকেই আমাদের সামনে মূর্ত করে তোলে।
SSCবাংলা ১ম পত্রফুলের বিবাহ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বিনোদ মশাইয়ের মেয়ে বিয়ের উপযুক্ত হওয়ায় তার ঘুম হারাম হয়েছে। মেয়েকে ভালো ঘরে পাত্রস্থ না করে তার শান্তি নেই। অনেক পাত্র দেখলেন কিন্তু মেয়ের জন্য উপযুক্ত কাউকে বাছাই করতে তিনি ব্যর্থ হন। এজন্য ঘটকের সাহায্য নেন। ঘটক মেয়ের উপযুক্ত পাত্র খুঁজে বিয়ের ব্যবস্থা করেন। বিনোদ মশাই ঘটকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কে মেয়ে দেখতে চাইল?
"ফর্দ দিবেন, কড়ায় গণ্ডায় বুঝাইয়া দিবে" বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।
উদ্দীপকের সঙ্গে 'ফুলের বিবাহ' গল্পের সাদৃশ্য কোথায়?- বুঝিয়ে দাও।
"উদ্দীপকটি 'ফুলের বিবাহ' গল্পের আংশিক বিষয়ের প্রতিনিধিত্ব করে।"- মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3."ফর্দ দিবেন, কড়ায় গণ্ডায় বুঝাইয়া দিবে" বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।

"ফর্দ দিবেন, কড়ায় গণ্ডায় বুঝাইয়া দিবে" বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কে মেয়ে দেখতে চাইল?

কে মেয়ে দেখতে চাইল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

শিমুলের ভাইয়ের বিয়ে উপলক্ষ্যে সবাই কন্যার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। বিয়েবাড়ি পৌঁছানোর সাথে সাথে কন্যাপক্ষের মেয়েরা গেট বন্ধ করে দাঁড়ায়। একজন বলে এক হাজার টাকা না দিলে যাইতে দিমু না। শিমুলের মামা বিরক্ত হয়ে বলে ওঠেন, টাকা কি গাং দিয়া ভাইসা আসে? টাকা দিতে পারব না। গেট ছাড়ো, নইলে বর নিয়া গেলাম। কন্যাপক্ষের একটি মেয়ে বলে, কী কিপ্টা মানুষরে, যান, টাকা লাগব না। লজ্জার খাতিরে বড় খালা তাদের হাতে পাঁচশ টাকা ধরিয়ে দেন। সবাই অত্যন্ত খুশি হয়ে বরকে বরণ করে নেয়।
বর কোন সময় বিয়ের উদ্দেশ্যে যাত্রা করল?
মল্লিকা ফুলের বিয়ে ঠিক হলো কীভাবে? ব্যাখ্যা করো।
উদ্দীপকে 'ফুলের বিবাহ' গল্পের কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।
"উদ্দীপক ও 'ফুলের বিবাহ' গল্পের বিয়ের ঘটনা গ্রামবাংলার প্রতিটি বিয়ের প্রতিচ্ছবি।" উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.মল্লিকা ফুলের বিয়ে ঠিক হলো কীভাবে? ব্যাখ্যা করো।

মল্লিকা ফুলের বিয়ে ঠিক হলো কীভাবে? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বর কোন সময় বিয়ের উদ্দেশ্যে যাত্রা করল?

বর কোন সময় বিয়ের উদ্দেশ্যে যাত্রা করল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গফুর মিয়া হাজির হয়েছেন রামগোপালের বাড়ি। এর আগেও বহুবার এসেছেন তিনি। বহু নামিদামি পাত্র দেখিয়েছেন। কিন্তু পছন্দ না হওয়ায় ফিরে যেতে হয়েছে তাকে। অবশ্য এজন্য তাকে প্রতিবারই সম্মানি দেওয়া হয়েছে। এজন্যই তার এত গরজ। অবশেষে আজ রামগোপালের পাত্র পছন্দ হলো। কিছুদিনের মধ্যেই সারা বাড়িতে বিয়ে উপলক্ষ্যে আনন্দের মেলা বসল।
বিয়ের পাত্র কে?
বরপক্ষের বড় বিপদ দেখা দিল কেন? ব্যাখ্যা করো।
উদ্দীপকের গফুর মিয়ার সাথে 'ফুলের বিবাহ' গল্পের কার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
“গফুর মিয়া ও ভ্রমরের মতো মানুষই বিয়ের অনুষ্ঠান সার্থক করে তোলে।” তুমি কি একমত? 'ফুলের বিবাহ' গল্পের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.বরপক্ষের বড় বিপদ দেখা দিল কেন? ব্যাখ্যা করো।

বরপক্ষের বড় বিপদ দেখা দিল কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বিয়ের পাত্র কে?

বিয়ের পাত্র কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"উদ্দীপকটি 'ফুলের বিবাহ' গল্পের আংশিক বিষয়ের প্রতিনিধিত্ব করে।"- মূল্যায়ন করো।উদ্দীপকের সঙ্গে 'ফুলের বিবাহ' গল্পের সাদৃশ্য কোথায়?- বুঝিয়ে দাও।"ফর্দ দিবেন, কড়ায় গণ্ডায় বুঝাইয়া দিবে" বলতে কী বোঝ? ব্যাখ্যা করো।কে মেয়ে দেখতে চাইল?"উদ্দীপক ও 'ফুলের বিবাহ' গল্পের বিয়ের ঘটনা গ্রামবাংলার প্রতিটি বিয়ের প্রতিচ্ছবি।উদ্দীপকে 'ফুলের বিবাহ' গল্পের কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা করো।মল্লিকা ফুলের বিয়ে ঠিক হলো কীভাবে? ব্যাখ্যা করো।বর কোন সময় বিয়ের উদ্দেশ্যে যাত্রা করল?“গফুর মিয়া ও ভ্রমরের মতো মানুষই বিয়ের অনুষ্ঠান সার্থক করে তোলে।” তুমি কি একমত? 'উদ্দীপকের গফুর মিয়ার সাথে 'ফুলের বিবাহ' গল্পের কার সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।বরপক্ষের বড় বিপদ দেখা দিল কেন? ব্যাখ্যা করো।বিয়ের পাত্র কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।