উদ্দীপকের রহিমের মনোভাব 'বই পড়া' প্রবন্ধের কোন দিক ইঙ্গিত করে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের রহিমের মনোভাব 'বই পড়া' প্রবন্ধের শিক্ষার ত্রুটিযুক্ত দিকটিকে ইঙ্গিত করে। 'বই পড়া' প্রবন্ধে লেখক প্রচলিত শিক্ষাপদ্ধতিকে ত্রুটিযুক্ত ও শিক্ষার্থীদের মানসিক বিকাশের অন্তরায় হিসেবে তুলে ধরেছেন। তিনি মনে করেন, আমাদের শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীদের জোর করে বিদ্যা গেলানো হয় শুধু শিক্ষার নগদ লাভের কথা চিন্তা করে। এখানে তাদের মানসিক বিকাশের জন্য পাঠ্য বিষয়ের বাইরের কোনো বই পড়তে উদ্বুদ্ধ করা হয় না। উদ্দীপকের রহিম মনে করেন, বই কেনা অর্থের অপচয়। এতে কোনো সার্থকতা নেই। তার মতে স্কুল-কলেজের নির্ধারিত পাঠ্যবই পড়লেই আলোকিত সমাজ গড়া সম্ভব। তার এমন নির্বুদ্ধিতা 'বই পড়া' প্রবন্ধেও লেখক তুলে ধরেছেন। তিনি বলেন, আমাদের দেশের শিক্ষাপদ্ধতি জোর করে বিদ্যা গেলানোর পক্ষপাতী। ফলে স্কুল-কলেজে শিক্ষার্থীদের ইচ্ছার বিরুদ্ধে জোর করে পাঠ্যবই পড়ানো হয়। তারা সেটি আয়ত্ত করতে পারে কি না সেদিকে তাদের খেয়াল নেই। বাইরের বিভিন্ন বই স্বেচ্ছায় পড়ে তারা যে স্বশিক্ষায় শিক্ষিত হবে সেই সুযোগ তাদের দেওয়া হয় না। শিক্ষার ত্রুটিযুক্ত এই দিকটি উদ্দীপকের - রহিমের আচরণে দেখা যায়।
SSC বাংলা ১ম পত্র বই পড়া CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বই পড়া · সৃজনশীল
উদ্দীপকের রহিমের মনোভাব 'বই পড়া' প্রবন্ধের কোন দিক ইঙ্গিত করে? ব্যা…
উদ্দীপক
Dhaka · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর