স্থলপদ্মকে উদ্যানের রাজা বলা হয়েছে কেন?- বুঝিয়ে লেখো।
উত্তর: স্থলপদ্মকে উদ্যানের রাজা বলা হয়েছে, কারণ তার ঘর খুব উঁচু। 'ফুলের বিবাহ' বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি হাস্যরসাত্মক রচনা। বিবাহের মাস বৈশাখের প্রথম দিনে নসীবাবুর বাগানে বসে লেখক কল্পনায় ফুলের বিয়ে দেখেছেন। সেখানে মল্লিকা ফুলের বিয়ের জন্য উদ্যানের রাজা স্থলপদ্মের সাথে সম্বন্ধের কথা বলা হচ্ছিল। তবে স্থলপদ্ম অনেক বড়ো ঘর বা উচ্চবংশীয় ফুল। তাই স্থলপদ্মের সাথে মল্লিকা ফুলের বিয়ে হয়নি। আসলে এখানে স্থলপদ্মকে ফুলের মধ্যে উচ্চ শ্রেণির বিবেচনা করা হয়েছে। বুনো ফুলের মতো অনাদর-অবহেলায় বড় নয়। তাই স্থলপদ্মকে উদ্যানের রাজা বলা হয়েছে।
SSC বাংলা ১ম পত্র ফুলের বিবাহ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · ফুলের বিবাহ · সৃজনশীল
স্থলপদ্মকে উদ্যানের রাজা বলা হয়েছে কেন?- বুঝিয়ে লেখো।
উত্তর