"ভাবগত মিল থাকলেও উদ্দীপক ও 'প্রত্যুপকার' গল্পের -প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন" মন্তব্যটির পক্ষে তোমার মতামত বিশ্লেষণ করো।
উত্তর: 'প্রত্যুপকার' গল্পের খলিফার, মাহাত্ম্য এবং নীচ প্রকৃতির ঈর্ষাপরায়ণ লোকের ঈর্ষার বিষয় গুলো উদ্দীপকে না থাকায় "ভাবগত মিল থাকলেও উদ্দীপক ও 'প্রত্যুপকার' গল্পের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন।"- মন্তব্যটি যথার্থ। 'প্রত্যুপকার' গল্পে একজন মহৎ ব্যক্তির উপকারের প্রতিদান স্বরূপ আরেক মহৎ ব্যক্তির প্রতি-উপকারের কাহিনি বর্ণিত হয়েছে। খলিফার নীচ প্রকৃতির লোকের ঈর্ষার দিকটিও এই গল্পের গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া এই রচনাটি মূলত ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তির জীবনের মাহাত্ম্য ও গৌরব দীপ্ত ঘটনা। উদ্দীপকে ডাক্তার শিমুল প্রতি-উপকারের অন্যতম নজির স্থাপন করেছেন। ডাকাতের হাত থেকে বিপদের সময় যে রিকশাচালক তাকে রক্ষা করেছিলেন, তিনিও তার বিপদে পাশে দাঁড়াতে ভোলেননি। 'প্রত্যুপকার' গল্পেও আলী ইবনে আব্বাস তার উপকারীর দুর্দিনে পাশে দাঁড়াতে ভোলেননি। উপকারীর উপকার করার দিকটির সাথে গল্প ও উদ্দীপকের মিল থাকলেও গল্পে আরও নানা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা উদ্দীপকে অনুপস্থিত। উদ্দীপকের সাথে 'প্রত্যুপকার' গল্পের শুধু প্রতি-উপকারের ভাবগত সাদৃশ্য থাকলেও গল্পের বিষয়বস্তুর পরিধি আরও বিস্তৃত। গল্পে খলিফা মামুনের মাহাত্ম্য ও ন্যায়-বিচারক হিসেবে তাঁর বিচক্ষণ তার দিকটি অতি গুরুত্বের সাথে বিবেচিত। এছাড়া এ গল্পে নীচ প্রকৃতির মানুষের ঈর্ষাবশত নির্দোষ ব্যক্তির উপর দোষ চাপিয়ে দেওয়ার ঘৃণ্য প্রবণতা লক্ষণীয়। উদ্দীপকে এই বিষয় গুলো অনুপস্থিত। তাই বলা যায়, “ভাবগত মিল থাকলেও উদ্দীপক ও 'প্রত্যুপকার' গল্পের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন।”– মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র প্রত্যুপকার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · প্রত্যুপকার · সৃজনশীল
"ভাবগত মিল থাকলেও উদ্দীপক ও 'প্রত্যুপকার' গল্পের -প্রেক্ষাপট সম্পূর…
উদ্দীপক
Barisal · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর