উদ্দীপকের অংশ-১-এ ইমাম হাসান (রা.)-এর চরিত্রে হজরত মুহম্মদ (স.)-এর কোন মহৎগুণ প্রকাশ পেয়েছে? 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধের আলোকে বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকের অংশ-১-এ ইমাম হাসান (রা.)-এর চরিত্রে হজরত মুহম্মদ (স.)-এর ক্ষমাশীলতার মহৎ গুণটি প্রকাশ পেয়েছে। 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে হজরত মুহম্মদ (স.)-এর ক্ষমাশীলতার দিকটি চমৎকারভাবে ফুটে উঠেছে। তিনি তাঁর অনিষ্টকারীদের কখনো অভিসম্পাত করেননি। যারা তাঁকে বারবার আঘাত করেছে, তিনি তাদেরকে বিনা শর্তে ক্ষমা করে দিয়েছেন। উদ্দীপকের অংশ-১-এ ইমাম হাসান তাঁর বিষদাতার পরিচয় জানতে পেরেও প্রতিশোধ নেননি, বরং তাকে তিনি ক্ষমা করে দিয়েছেন। ইমাম হাসানের এই আচরণ 'মানুষ মুহম্মদ (স.)' প্রবন্ধে বর্ণিত হজরত মুহম্মদ (স.)-এর ক্ষমাশীলতার সদৃশ। মক্কাবাসী মহানবির ওপর নির্মম অত্যাচার চালালে তিনি তাতে কোনো দ্বেষ প্রকাশ করেননি। বরং তিনি তাদের ক্ষমা করেছেন এবং তাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। তাঁর এই ক্ষমাশীলতার ইঙ্গিত উদ্দীপকের ইমাম হাসানের মধ্যেও রয়েছে। এভাবে উদ্দীপকের অংশ-১-এ ইমাম হাসান (রা.)-এর চরিত্রে হজরত মুহম্মদ (স.)-এর ক্ষমাশীলতা গুণের প্রকাশ ঘটেছে।
SSC বাংলা ১ম পত্র মানুষ মুহম্মদ (স.) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · মানুষ মুহম্মদ (স.) · সৃজনশীল
উদ্দীপকের অংশ-১-এ ইমাম হাসান (রা.)-এর চরিত্রে হজরত মুহম্মদ (স.)-এর …
উদ্দীপক
Dinajpur · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর