উদ্দীপক (i)-এ 'নিমগাছ' গল্পের প্রতিফলিত দিকটি ব্যাখ্যা কারো।
উত্তর: উদ্দীপক-(i)-এ 'নিমগাছ' গল্পের নিমগাছের প্রতীকে গৃহবধূর নিঃস্বার্থভাবে পরের উপকার করার দিকটি প্রতিফলিত হয়েছে। 'নিমগাছ' গল্পে নিমগাছের নিঃস্বার্থ পরোপকারের চিত্র তুলে ধরা হয়েছে। কোনো ফল লাভের আশা না করে নিমগাছ পরার্থে নিজেকে নিবেদন করে দেয়। নিমগাছের পাতা, বাকল, ডাল সবকিছুই অন্যের উপকারে নিয়োজিত। লেখক গল্পে নিমগাছের প্রতীকে নারীর সমাজবাস্তবতা তুলে ধরেছেন। উদ্দীপক-(i)-এ পরের জন্য স্বার্থ ত্যাগ করে কাজ করার দিকটি প্রতিফলিত হয়েছে। কবির মতে, পরের কারণে নিজের স্বার্থ ত্যাগ করার মাঝেই প্রকৃত সুখ নিহিত। নিজের কথা ভুলে গিয়ে পরের জন্য কাজ করার মাঝেই রয়েছে মানবজীবনের সার্থকতা। 'নিমগাছ' গল্পেও নিমগাছ নিজের স্বার্থের কথা চিন্তা না করে পরের কল্যাণে নিজেকে বিলিয়ে দিয়েছে। মানুষের উপকার করলেও নিমগাছ মানুষের কাছ থেকে কোনো প্রতিদান পায় না। মানুষের অযত্ন-অবহেলা সত্ত্বেও নিমগাছ পরের কল্যাণে নিবেদিত। গৃহকর্ম-নিপুণা লক্ষ্মী বউটিরও নিমগাছের মতোই দশা। আলোচ্য গল্পের পরের উপকার করার দিকটিই উদ্দীপক-(i)-এ ইঙ্গিত করা হয়েছে।
SSC বাংলা ১ম পত্র নিমগাছ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · নিমগাছ · সৃজনশীল
উদ্দীপক (i)-এ 'নিমগাছ' গল্পের প্রতিফলিত দিকটি ব্যাখ্যা কারো।
উদ্দীপক
Jessore · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর