"চর্মরোগের অব্যর্থ মহৌষধ" বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: “চর্মরোগের অব্যর্থ মহৌষধ” বলতে চর্মরোগের চিকিৎসায় নিমগাছের ঔষধি গুণের দিকটিকে বোঝানো হয়েছে। 'নিমগাছ' গল্পে নিমগাছের বিভিন্ন উপকারী দিক বর্ণিত হয়েছে। গল্পকার বলেন, নিমগাছের ছাল, পাতা, ডাল ইত্যাদি ঔষধি গুণে সমৃদ্ধ। এজন্য কেউ এটির ছাল ছাড়িয়ে সিদ্ধ করে। পাতা শিলে পিষে, আবার কেউবা গরম তেলে ভেজে খোস, দাদ, হাজা, চুলকানিতে লাগায়। এগুলো চর্মরোগের অব্যর্থ মহৌষধ হিসেবে ব্যবহৃত হয়। তাই গল্পকার প্রশ্নোক্ত কথাটি বলেছেন।
SSC বাংলা ১ম পত্র নিমগাছ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · নিমগাছ · সৃজনশীল
"চর্মরোগের অব্যর্থ মহৌষধ" বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর