নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: রানা কিছুতেই ঘুমোবে না। মা বললেন, "এসো তোমাকে রূপকথার ঘুমন্ত রাজকন্যা আর পঙ্খিরাজ ঘোড়ার গল্প বলব।" রানা বলল, "আমি ওসব শুনব না।" "ঘুমপাডানি গান শোনাব এসো।" "ওসব পচা, আমি শুনব না।" রানা টিভি ছেড়ে কার্টুন ছবি দেখতে বসল। মা দীর্ঘশ্বাস ছেড়ে স্বগত বললেন, "হায়, আধুনিক প্রযুক্তির অপ্রতিরোধ্য প্রভাব দিনকে দিন আমাদের অতীতের সঙ্গে সম্বন্ধের সকল শিকড় ছিঁড়ে দিচ্ছে।" Q. উদ্দীপকে প্রকাশ পেয়েছে লোকসাহিত্যের -
ক. গুরুত্ব
খ. মর্যাদা
গ. আন্তরিকতা
ঘ. পক্ষপাতিত্ব
উত্তর: গুরুত্ব
SSC বাংলা ১ম পত্র পল্লিসাহিত্য MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পল্লিসাহিত্য · MCQ