উদ্দীপকের করিম ও রহিমার সাথে 'আম-আঁটির ভেঁপু' গল্পের যে দিকটি সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের করিম ও রহিমার সঙ্গে 'আম-আঁটির ভেঁপু' গল্পের অপু ও দুর্গার আনন্দপূর্ণ শৈশবে প্রকৃতির সঙ্গে সম্পর্কের দিকটি সাদৃশ্যপূর্ণ। 'আম-আঁটির ভেঁপু' গল্পে গ্রামীণ প্রকৃতিতে বেড়ে ওঠা অপু ও দুর্গার দুরন্তপনার পরিচয় পাওয়া যায়। গ্রামের সর্বত্র তারা ছুটে বেড়ায়। তারা বনবাদাড়ে ঘুরে নানা ফল কুড়িয়ে এনে দুজনে মিলে খায়। মায়ের শাসনের সময় তারা চুপ থাকে, পরক্ষণেই তা ভুলে যায়। শিশুদের দুরন্তপনার চিরন্তন রূপটি আমরা অপু ও দুর্গার মধ্যে দেখতে পাই। উদ্দীপকের করিম ও রহিমা গ্রামীণ দুরন্ত চরিত্রের প্রতীক। তারা রৌদ্রে দৌড়াদৌড়ি, পুকুরে মাছ ধরা, গাছে চড়ে বেড়ানো, গাছগাছালি থেকে ফল সংগ্রহ করা সবই করে। মায়ের বকুনিতেও তারা স্থির থাকে না। প্রকৃতির প্রতি তাদের রয়েছে অকৃত্রিম ভালোবাসা। 'আম-আঁটির ভেঁপু' গল্পের অপু ও দুর্গা চরিত্র দুটিও দুরন্ত। তারাও প্রকৃতির সান্নিধ্য ভালোবাসে। সারা দিন প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গ নিয়ে তারা ব্যস্ত সময় কাটায়। তাই বলা যায়, উদ্দীপকের করিম ও রহিমার সঙ্গে 'আম-আঁটির ভেঁপু' গল্পের অপু ও দুর্গার আনন্দপূর্ণ শৈশবে প্রকৃতির ! সঙ্গে সম্পর্কের দিকটি সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র আম-আঁটির ভেঁপু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · আম-আঁটির ভেঁপু · সৃজনশীল
উদ্দীপকের করিম ও রহিমার সাথে 'আম-আঁটির ভেঁপু' গল্পের যে দিকটি সাদৃশ…
উদ্দীপক
Jessore · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর