লিমোনাইটকে খনিজ এবং আকরিক উভয় বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: মূল্যবান ধাতু ও অধাতুসমূহ পৃথিবীর সর্বত্র বিরাজিত থাকলেও ভূপৃষ্ঠে বা ভূগর্ভে কোনো কোনো শিলাস্তূপে প্রচুর পরিমাণে যৌগ অথবা মুক্ত মৌল হিসেবে যেসব মূল্যবান ধাতু ও অধাতু পাওয়া যায় এদেরকে খনিজ বলে। সকল খনিজ থেকে ধাতু লাভজনকভাবে নিষ্কাশন করা যায় না। শুধুমাত্র যেসব খনিজ থেকে লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা যায় তাদেরকেই আকরিক বলে। লিমোনাইট [গণিত] থেকে লাভজনকভাবে আয়রন (Fe) ধাতু নিষ্কাশন করা যায়। এজন্য লিমোনাইটকে খনিজ ও আকরিক উভয়ই বলা হয়।
SSC রসায়ন অধ্যায়-৮ : রসায়ন ও শক্তি (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৮ : রসায়ন ও শক্তি (Full Syllabus) · সৃজনশীল
লিমোনাইটকে খনিজ এবং আকরিক উভয় বলা হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর