কেন বিক্রিয়ার সাম্যাবস্থা গতিশীল সাম্যাবস্থা হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উভমুখী বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়ায় হার ও পশ্চাৎমুখী বিক্রিয়ার হার সমান হলেই বিক্রিয়াটি সাম্যাবস্থায় উপনীত হয়। আপাতদৃষ্টিতে সাম্যাবস্থায় বিক্রিয়াটিকে স্থির মনে হলেও প্রকৃতপক্ষে বিক্রিয়াটি গতিশীল। এ অবস্থায় প্রতি সেকেন্ডে যতগুলো বিক্রিয়ক অণু বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে ঐ একই সময়ে উৎপাদ বিক্রিয়া করে ঠিক ততগুলো বিক্রিয়ক অণু উৎপন্ন করে। তাই রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা, স্থির অবস্থা নয়।
SSC রসায়ন অধ্যায়-১০ : খনিজ সম্পদ: ধাতু-অধাতু (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-১০ : খনিজ সম্পদ: ধাতু-অধাতু (Full Syllabus) · সৃজনশীল
কেন বিক্রিয়ার সাম্যাবস্থা গতিশীল সাম্যাবস্থা হয়? ব্যাখ্যা কর।
উত্তর

