রাসায়নিক সাম্যাবস্থা বলতে কী বুঝায়?
উত্তর: উভমুখী বিক্রিয়ার প্রাথমিক অবস্থায় বিক্রিয়াসমূহ উৎপাদে পরিণত হয়। কিছু সময় পর যখন উৎপাদের পরিমাণ বা ঘনমাত্রা বৃদ্ধিপায় তখন উৎপাদসমূহ বিক্রিয়কে পরিণত হওয়া শুরু করে। প্রাথমিক অবস্থায় বিক্রিয়কের পরিমাণ বেশি থাকে বলে সম্মুখ বিক্রিয়ার হার বেশি হয়। সময়ের সাথে সাথে উৎপাদের পরিমাণ বাড়তে থাকে; ফলে বিপরীত বিক্রিয়ার হার বাড়তে থাকে এবং সম্মুখ বিক্রিয়ার হার হ্রাস পায়। পরিবর্তনের এক সময় উভয় বিক্রিয়ার হার সমান হয়। ফলে বিক্রিয়ক এবং উৎপাদের ঘনমাত্রার আর কোনো পরিবর্তন হয় না। বিক্রিয়ার এ অবস্থাকে সাম্যাবস্থা বলা হয়।
SSC রসায়ন অধ্যায়-৪ : পর্যায় সারণি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৪ : পর্যায় সারণি · সৃজনশীল
রাসায়নিক সাম্যাবস্থা বলতে কী বুঝায়?
উত্তর
