ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের মধ্যে কোনটি আকারে বড়া? ব্যাখ্যা করো।
উত্তর: ক্যালসিয়াম (Ca) এর আকার ম্যাগনেসিয়াম (Mg) এর চেয়ে বড়া। নিচে এর কারণ ব্যাখ্যা করা হলো— Ca ও Mg এর [গণিত] বিন্যাস নিয়ে পাই, [গণিত] দেখা যাচ্ছে, মৌলদ্বয় পর্যায় সারিণির 2নং গ্রুপে তথা একই গ্রুপে অবস্থিত। জানা আছে, একই গ্রুপে নিচের দিকে মৌলসমূহের আকার ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। কারণ একই গ্রুপে উপর থেকে নিচে প্রতিটি পর্যায়ে 1টি করে নতুন শেল যুক্ত হয়, ফলে নিউক্লিয়াস থেকে যোজ্যতা স্তরের দূরত্ব বেড়ে যায় অর্থাৎ, পরমাণুর ব্যাসার্ধ বা আকার বৃদ্ধি পায়। যেহেতু Ca এর অবস্থান Mg এর ঠিক নিচে তাই ক্যালসিয়াম (Ca) পরমাণুর আকার Mg এর তুলনায় বড়া হয়।
SSC রসায়ন অধ্যায়-৪ : পর্যায় সারণি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-৪ : পর্যায় সারণি · সৃজনশীল
ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়ামের মধ্যে কোনটি আকারে বড়া? ব্যাখ্যা করো।
উত্তর
