বডি স্প্রে ব্যবহারের সময় ব্যাপন এবং নিঃসরণের মধ্যে কোনটি আগে ঘটে? ব্যাখ্যা কর।
উত্তর: বডি স্প্রেতে আগে নিঃসরণ ঘটে। বডি স্প্রেতে সুগন্ধি দ্রব্যসমূহ (দ্রাবকসহ) উচ্চচাপে তরলীকৃত অবস্থায় থাকে। অর্থাৎ বডি স্প্রের ভিতরে চাপ বাইরের চাপের তুলনায় অনেক বেশি হয়। বডি স্প্রে এর স্প্রে বাটনে চাপ দিলে সূক্ষ্ম ছিদ্রপথে সুগন্ধি দ্রব্য উচ্চচাপ অঞ্চল (বডি স্প্রে বোতল) থেকে নিম্নচাপ অঞ্চলে (বাইরে) বেরিয়ে আসে। তারপর ছড়িয়ে পড়ে। অর্থাৎ সম্পূর্ণ চাপমুক্ত হলে তখন ব্যাপনে রূপান্তরিত হয়। সুতরাং বলা যায়, বডি স্প্রেতে আগে নিঃসরণ ও পরে ব্যাপন ঘটে।
SSC রসায়ন অধ্যায়-২ : পদার্থের অবস্থা (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · রসায়ন · অধ্যায়-২ : পদার্থের অবস্থা (Full Syllabus) · সৃজনশীল
বডি স্প্রে ব্যবহারের সময় ব্যাপন এবং নিঃসরণের মধ্যে কোনটি আগে ঘটে? ব্যাখ্যা কর।
উত্তর


