[চিত্র] Q. চিত্র থেকে সিলিন্ডারের উপর প্রযুক্ত বলগুলোর ক্ষেত্রে নিম্নোক্ত কোন সিদ্ধান্তে উপনীত হওয়া যায়? i. সিলিন্ডারের উপরের পৃষ্ঠে তরল কর্তৃক নিম্নমুখী বল প্রয়োগ হয় ii. সিলিন্ডারের নিম্ন পৃষ্ঠে তরল কর্তৃক ঊর্ধ্বমুখী বল প্রয়োগ হয় iii. সিলিন্ডারের বক্র পৃষ্ঠে তরল কর্তৃক প্রযুক্ত পার্শ্বচাপ পরস্পর বিপরীতমুখী ও সমান নয়। নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও ii
ব্যাখ্যা: তরলের মধ্যে কোনো কঠিন বস্তুকে নিমজ্জিত করলে বস্তুর প্রতি বিন্দুতে সর্বমুখী চাপ অনুভূত হবে। সিলিন্ডারের উপরি পৃষ্ঠে PQ-এ তরল কর্তৃক নিম্নমুখী বল প্রযুক্ত হয় সিলিন্ডারের নিম্ন পৃষ্ঠ SR-এ তরল কর্তৃক ঊর্ধ্বমুখী বল প্রযুক্ত হয় সিলিন্ডারের বক্রপৃষ্ঠে তরল কর্তৃক প্রযুক্ত পার্শ্বচাপ পরস্পর বিপরীতমুখী ও সমান বিধায় নাকচ হয়ে যায়। তাই (iii) নং সঠিক নয়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৫ : পদার্থের অবস্থা ও চাপ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৫ : পদার্থের অবস্থা ও চাপ · MCQ
