পর্বতারোহণের জন্য অতিরিক্ত অক্সিজেন সরবরাহের প্রয়োজন হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর: বায়ুমণ্ডলীয় চাপ নির্ভর করে বায়ুমণ্ডলের উচ্চতা এবং বায়ুর ঘনত্বের উপর। ভূপৃষ্ঠে অর্থাৎ সমুদ্র সমতলে বায়ুর সাধারণ চাপ হলো 76 cm পারদস্তম্ভের চাপের সমান। ভূপৃষ্ঠের সমুদ্র সমতল থেকে যত উপরে উঠা যায় তত বায়ুস্তম্ভের ওজন এবং ঘনত্ব উভয়ই হ্রাস পায়। এজন্য উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমণ্ডলীয় চাপ কম হয়। ফলে পর্বতারোহণের সময় পর্বত আরোহীরা পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন গ্রহণ করতে পারে না। তাই পর্বতারোহণের সময় অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করার প্রয়োজন হয়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৫ : পদার্থের অবস্থা ও চাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৫ : পদার্থের অবস্থা ও চাপ · সৃজনশীল
পর্বতারোহণের জন্য অতিরিক্ত অক্সিজেন সরবরাহের প্রয়োজন হয় কেন? ব্যাখ্যা কর।
উত্তর

