মনে করো, তুমি হাসান। দৈনিক 'প্রথম আলো' পত্রিকার একজন প্রতিনিধি।"করোনাভাইরাসের ভয়াবহতা ও আমাদের করণীয়"-শিরোনামে পত্রিকায় প্রকাশ উপযোগী একখানা প্রতিবদেন রচনা করো।
উত্তর: করোনাভাইরাসের ভয়াবহতা ও আমাদের করণীয় হাসান । দৈনিক 'প্রথম আলো' পত্রিকার একজন প্রতিনিধি। ২৫ এপ্রিল ২০২৩: করোনাভাইরাস এক ধরনের ছোঁয়াচে রোগ যা আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে সংক্রমিত হয়। এর ফলে সৃষ্ট রোগকে বলা হয় 'কোভিড-১৯'। ২০১৯ সালে প্রথম শনাক্তের পর এ ভাইরাস চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। মহামারি থেকে এটি ক্রমে. অতিমারিতে পরিণত হয়। সারাবিশ্বে বিপর্যয় সৃষ্টিকারী এ ভাইরাস কেড়ে নেয় অগনতি প্রাণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মানুষ এত বড়ো বিপর্যয়ের সম্মুখীন আর হয়নি। বিশ্বব্যবস্থা স্থবির হয়ে পড়ে, গৃহবন্দি হয়ে পড়ে মানুষ, হয়ে পড়ে আতঙ্কিত-মৃত্যুভয়ে ভীত-শঙ্কিত। আমূল পাল্টে যায় মানুষের সামাজিকতার ধরন, হুমকির মুখে পতিত হয় মানব-অস্তিত্ব। পৃথিবীর সর্বত্র, সবদেশে, সব শ্রেণি-পেশার মানুষ করোনার প্রত্যক্ষ প্রভাবের | শিকার হয়। শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বব্যাপী বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের যে ক্ষতি হয় তা অপূরণীয়। যোগাযোগব্যবস্থা বন্ধ হওয়ায় ও অন্যান্য কারণে বিপুলসংখ্যক মানুষ চাকরি হারায়। স্বজন হারিয়ে, চাকরি খুইয়ে, গৃহবন্দি হয়ে অসংখ্য মানুষ হয়ে পড়ে অবসাদগ্রস্ত। ফলে অনেকে বেছে নেয় আত্মহননের পথ। ২০২১ সালের প্রারম্ভে অবস্থার পরিবর্তন হতে থাকে। বিভিন্ন দেশ করোনার প্রতিষেধক বা টিকা আবিষ্কার করে সেগুলো প্রয়োগ করলে কমতে শুরু করে মৃত্যুর মিছিল। তবে এখনো এ ভাইরাসকে শতভাগ প্রতিরোধ করা যায়নি। দক্ষিণ আফ্রিকা, ভারতসহ বিভিন্ন দেশে করোনার নতুন নতুন ভ্যারিয়েন্ট ধরা পড়ছে। কাজেই করোনার বিরুদ্ধে সংগ্রামও শেষ হয়ে যায়নি। আমাদের সর্বক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করা, সর্বাবস্থায় মাস্ক পরিধান করা উচিত। ঘন ঘন সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধৌত করাও অবশ্য কর্তব্য। পাশাপাশি, করোনার লক্ষণ দেখা দিলে তা পরীক্ষা করিয়ে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে। নিজে স্বাস্থ্যবিধি মেনে অপরকে তা মেনে চলার জন্য উদ্বুদ্ধ করা এবং জনসচেতনতা সৃষ্টি করাও আমাদের দায়িত্ব।
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৮ : সংবাদ প্রতিবেদন প্রণয়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৮ : সংবাদ প্রতিবেদন প্রণয়ন · সৃজনশীল
মনে করো, তুমি হাসান। দৈনিক 'প্রথম আলো' পত্রিকার একজন প্রতিনিধি।"করোনাভাইরাসের ভয়াবহতা ও আমাদের করণীয়"-শিরোনামে পত্রিকায় প্রকাশ উপযোগী একখানা প্রতিবদেন রচনা করো।
উত্তর