মনে করো, তুমি খুলনা জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র। প্রশংসাপত্র চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো।
উত্তর: ২০ জুন, ২০২৩ প্রধান শিক্ষক খুলনা জিলা স্কুল। বিষয়: প্রশংসাপত্রের জন্য আবেদন। জনাব, সবিনয় নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ে গত পাঁচ বছর কৃতিত্বের সঙ্গে অধ্যয়ন করেছি। আপনার বিদ্যালয় থেকে ২০২৩ সালে যশোর বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৮৮ পেয়ে উত্তীর্ণ হয়েছি। বিদ্যালয়ে অধ্যয়নকালে আমি বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গেও সক্রিয়ভাবে জড়িত ছিলাম এবং কখনো কোনো রকম আইন-শৃঙ্খলাবিরোধী কাজে অংশগ্রহণ করিনি। কয়েক দিনের মধ্যে কলেজগুলোতে একাদশ শ্রেণিতে ভর্তি শুরু হবে। তাই আমার একটি প্রশংসাপত্র প্রয়োজন। অতএব, অনুগ্রহপূর্বক আমাকে আমার চারিত্রিক ও শিক্ষাবিষয়ক প্রশংসাপত্র প্রদান করে বাধিত করবেন। নিবেদক আপনার একান্ত অনুগত মো. পলাশ রোল নম্বরঃ ৩৬৫১৫ নিবন্ধন নম্বর-৩৮১১০ শিক্ষাবর্ষ-২০২০-২০২১
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৭ : চিঠিপত্র লিখন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৭ : চিঠিপত্র লিখন · সৃজনশীল
মনে করো, তুমি খুলনা জিলা স্কুলের দশম শ্রেণির ছাত্র। প্রশংসাপত্র চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো।
উত্তর