মনে করো, তুমি পাবনা জেলার মাহিন/মুক্তা। পরীক্ষায় কৃতিত্ব প্রদর্শনের জন্য তোমার ঢাকার বন্ধু দেলোয়ারের কাছে একটি পত্র লেখো।
উত্তর: ২১ জুলাই, ২০২৩ বাউফল, ঢাকা প্রিয় দেলোয়ার তোমাকে আমার প্রাণঢালা শুভেচ্ছা আর ভালোবাসা জানাই। আশা করছি তোমার আব্বা-আম্মা ও ভাই-বোনকে নিয়ে ভালো আছ। আজ প্রথম শ্রেণির একটি জাতীয় পত্রিকায় তোমার ছবিসহ কৃতিত্বপূর্ণ ফলাফলের খবর জানতে পারার পর থেকেই গৌরব বোধ করছি। বরিশাল বোর্ডের আড়াই লক্ষ শিক্ষার্থীর যে অল্প সংখ্যক শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে, তার মধ্যে তুমি একজন। তোমার এ সোনালি সাফল্য আমাকে আশাতিরিক্ত আনন্দের বন্যায় আপ্লুত করেছে। এ গৌরবোজ্জ্বল ফলাফলের জন্য তোমাকে আমার আন্তরিক অভিনন্দন! তবে সচেতন থাকবে আনন্দের আতিশয্যে তোমার ধারাবাহিক অধ্যবসায় যেন বিঘ্নিত না হয়। উচ্চ মাধ্যমিক পর্যায়েও তোমার কাছ থেকে অনুরূপ ফলাফল আশা করি। আশা করি, তুমি নিঃসন্দেহে জাতির ভবিষ্যৎ কর্ণধারদের একজন হবে। তুমি তোমার জ্ঞানের ঐশ্বর্যে জাতিকে মহিমান্বিত করবে, এ আমার দৃঢ় বিশ্বাস। শিক্ষা জ্ঞানচর্চার ধারা তোমার মধ্যে অব্যাহত থাকুক- এ আমার একান্ত কামনা। তোমার আব্বা-আম্মাকে আমার ভক্তিপূর্ণ সালাম জানাবে। তোমার উত্তরের প্রত্যাশায় রইলাম। ইতি- তোমার প্রীতিমুগ্ধ মাহিন এখানে প্রেরক ও প্রাপকের ঠিকানা-সংবলিত খাম আঁকতে হবে।
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৭ : চিঠিপত্র লিখন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৭ : চিঠিপত্র লিখন · সৃজনশীল
মনে করো, তুমি পাবনা জেলার মাহিন/মুক্তা। পরীক্ষায় কৃতিত্ব প্রদর্শনের জন্য তোমার ঢাকার বন্ধু দেলোয়ারের কাছে একটি পত্র লেখো।
উত্তর