মনে করো, তুমি আরিজা। 'দৈনিক ইত্তেফাক' পত্রিকার একজন প্রতিনিধি। তোমার এলাকার সড়কের দুরবস্থার চিত্র তুলে ধরে একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো।
উত্তর: সড়কের বেহাল দশা : চরম দুর্ভোগে এলাকাবাসী আরিজা । নরসিংদী ॥ ৬ জানুয়ারি ২০২৬ । আমাদের নরসিংদী জেলার রায়পুরা থেকে আরশিনগরে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে চরম দুরবস্থার মধ্যে পড়ে আছে। ভাঙনের ফলে সড়কজুড়ে অসংখ্য ছোটো-বড়ো গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়কের কোথাও কোথাও পিচ উঠে গিয়ে লোহার রড ও ইট বেরিয়ে পড়েছে, যা পথচারী ও যানবাহনের জন্য ঝুঁকিযুক্ত। সামান্য বৃষ্টি হলেই রাস্তার গর্তগুলো পানিতে ভরে যায়। এতে প্রতিদিনই ঘটছে ছোটো-বড়ো দুর্ঘটনা। এই সড়কটি এলাকার স্কুল, কলেজ, বাজার, মসজিদ ও হাসপাতালের সঙ্গে সংযোগকারী প্রধান সড়ক হওয়ায় হাজার হাজার মানুষ প্রতিদিন এ সড়কটি ব্যবহার করে। বর্তমানে স্কুলগামী শিশু, বয়স্ক মানুষ ও অসুস্থ রোগীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রিকশা, ভ্যান ও মোটরসাইকেল বিকল হয়ে পড়ছে। অনেক সময় মানুষজন হেঁটে কাদাপানির মধ্যে দিয়ে চলাচল করতে বাধ্য হয়, যা অত্যন্ত কষ্টকর ও অস্বাস্থ্যকর। স্থানীয় ব্যবসায়ীরা জানান, সড়কের এমন অবস্থার কারণে ক্রেতা কমে গেছে। পরিবহণ খরচ বেড়ে যাওয়ার কারণে পণ্যের দামও বাড়ছে। ফলে ব্যাবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। অন্যদিকে, রাতের বেলায় পর্যাপ্ত আলো না থাকায় এ সড়কে দুর্ঘটনার আশঙ্কবেড়ে যায়। কয়েকজন বাসিন্দা জানান, সড়কের বেহাল দশার কারণে ইতোমধ্যেএই সড়কে দুর্ঘটনায় পতিত হয়ে বেশ কয়েকজন নিহত এবং বহুজন আহতও হয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে লিখিত ও মৌখিকভাবে জানানো হলেও এখন পর্যন্ত এটি কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়নি। মাঝে মাঝে সামান্য মেরামত করা হলেও তা সমস্যার স্থায়ী সমাধান নয়। সময়ের মধ্যে সড়কটি টেকসইভাবে সংস্কার করা না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তাই এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের আশা, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং এলাকার মানুষ একটি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচলযোগ্য সড়ক ফিরে পাবে।
SSC বাংলা ২য় পত্র পরিচ্ছেদ ৪৮ : সংবাদ প্রতিবেদন প্রণয়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ২য় পত্র · পরিচ্ছেদ ৪৮ : সংবাদ প্রতিবেদন প্রণয়ন · সৃজনশীল
মনে করো, তুমি আরিজা। 'দৈনিক ইত্তেফাক' পত্রিকার একজন প্রতিনিধি। তোমার এলাকার সড়কের দুরবস্থার চিত্র তুলে ধরে একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো।
উত্তর