লঘু তৈল থেকে বেনজিন উৎপাদন কোন প্রক্রিয়ায় করা হয়?
ক. পাতন
খ. বাষ্প পাতন
গ. আংশিক পাতন
ঘ. স্টিম পাতন
উত্তর: আংশিক পাতন
ব্যাখ্যা: আংশিক পাতন প্রক্রিয়া রসায়ন শিল্পে ও গবেষণাগারে ব্যাপক হারে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ - ১. পেট্রোলিয়াম বিশোধনে। ২. আলকাতরা থেকে এর বিভিন্ন উপাদান পৃথকীকরণে। ৩. লঘু তেল হতে অ্যারোমেটিক হাইড্রোকার্বন পৃথকীকরণে। ৪. চিনির গাঁজন পদ্ধতিতে প্রাপ্ত তরল থেকে অ্যালকোহলীয় পানীয় উৎপাদনে আংশিক পাতন প্রক্রিয়া ব্যবহার উল্লেখযোগ্য।
HSC Chemistry 1st Paper Chapter 2: গুণগত রসায়ন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 2: গুণগত রসায়ন · MCQ