কোলেস্টেরল কোষঝিল্লির গঠন উপাদান এটি - i. লিপিড জাতীয় পদার্থ ii. ফসফোলিপিডের ফাঁকে অবস্থান করে iii. প্রাণী কোষের ঝিল্লিতে বেশি থাকে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: তথ্য-ব্যাখ্যা : প্লাজমামেমব্রেন বা কোষঝিল্লিতে ফসফোলিপিড বাইলেয়ার, গ্লাইকোক্যালিক্স, কোলেস্টেরল প্রভৃতি গাঠনিক উপাদান থাকে। তন্মধ্যে কোলেস্টেরল হলো একটি লিপিড জাতীয় পদার্থ। এটি অবস্থান করে ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে। উদ্ভিদকোষের তুলনায় প্রাণীকোষের ঝিল্লিতে কোলেস্টেরল অপেক্ষাকৃত বেশি থাকে।
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · MCQ
কোলেস্টেরল কোষঝিল্লির গঠন উপাদান এটি - i. লিপিড জাতীয় পদার্থ ii. ফসফোলিপিডের ফাঁকে অবস্থান করে iii. প্রাণী কোষের ঝিল্লিতে বেশি থাকে নিচের কোনটি সঠিক?
- ক.i ও ii
- খ.i ও iii
- গ.ii ও iii
- ঘ.i, ii ও iii
উত্তর