DNA এর যে ক্ষুদ্রতম অংশ রিকম্বিনেশনে অংশে নেয় তাকে বলে -
ক. মিউটন
খ. রেপলন
গ. রেকন
ঘ. সিস্ট্রন
উত্তর: রেকন
ব্যাখ্যা: তথ্য-ব্যাখ্যা : (i) রেকন (Recon) : এটি জিন রিকম্বিনেশন এর একক, DNA অণুর যে ক্ষুদ্রতম একক জেনেটিক রিকম্বিনেশনে অংশ গ্রহণ করে তাকে রেকন বলে। রেকন এক অথবা দুই জোড়া নিউক্লিয়োটাইড দিয়ে গঠিত। (ii) মিউটন (Muton) : একে জিন মিউটেশনের একক বলা হয়। DNA অণুর যে ক্ষুদ্রতম অংশে মিউটেশন সংঘটিত হয় তাকে মিউটন বলে। এক বা একাধিক নিউক্লিয়োটাইড যুগল নিয়ে মিউটন গঠিত হয়ে থাকে। (iii) রেপ্লিকন (Replicon) : DNA- এর যে অংশ DNA- এর অনুলিপন নিয়ন্ত্রণ করে তাকে রেপ্লিকন বলে অর্থাৎ রেপ্লিকেশন এর একক। (iv) সিসট্রন (Cistron) : জিন কার্যের একক। DNA অণুর যে খণ্ডাংশ কোষীয় বস্তুর কার্যকলাপ নিয়ন্ত্রণ করে তাকে সিসট্রন বলে। Escherichia coli ব্যাকটেরিয়ার একটি সিসট্রনে প্রায় ১৫০০টি নিউক্লিয়োটাইড যুগল থাকে।
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · MCQ