লবণ সেতুতে উপযুক্ত তড়িৎবিশ্লেষ্য পদার্থের কোনগুলো ব্যবহৃত হয়ে থাকে?
ক. KCl, KNO 3 , NH 4 Cl
খ. KCl, K 2 SO 4 , Na 2 SO 4
গ. KCl, NH 4 Cl, Na 2 CO 3
ঘ. KCl, NH 4 Cl, NaNO 3
উত্তর: KCl, KNO 3 , NH 4 Cl
ব্যাখ্যা: দুটি ভিন্ন অর্ধকোষের সংযোগের ক্ষেত্রে তাদের মধ্যে ইউ ( U ) আকৃতির কাচের নলের মধ্যে KCl, KNO 3 , NH 4 Cl, NH 4 NO 3 বা, Na 2 SO 4 এর 0.1 M ঘনমাত্রার দ্রবণ নিয়ে এতে সামান্য পরিমাণ জিলেটিন অথবা অ্যাগার-অ্যাগার ( Agar-Agar ) মিশ্রিত করে উত্তপ্ত করার পর দ্রবণটিকে U আকৃতির কাচের নলের মধ্যে ঢেলে দিয়ে শীতল হতে দিলেই দ্রবণটি জেলির মতো জমে যায়। নলের মুখে তুলার প্যাড দিয়ে বন্ধ করে নলটিকে দুটি অর্ধকোষের দ্রবণে নিমজ্জিত করে যে পরোক্ষ সংযোগ স্থাপন করা হয় সেটিই লবণ সেতু।
HSC Chemistry 2nd Paper Chapter 4: তড়িৎ রসায়ন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 2nd Paper · Chapter 4: তড়িৎ রসায়ন · MCQ
লবণ সেতুতে উপযুক্ত তড়িৎবিশ্লেষ্য পদার্থের কোনগুলো ব্যবহৃত হয়ে থাকে?
- ক.KCl, KNO 3 , NH 4 Cl
- খ.KCl, K 2 SO 4 , Na 2 SO 4
- গ.KCl, NH 4 Cl, Na 2 CO 3
- ঘ.KCl, NH 4 Cl, NaNO 3
উত্তর