অসংরক্ষণশীল বলের উদাহরণ কোনটি?
ক. অভিকর্ষ বল
খ. বৈদ্যুতিক বল
গ. চৌম্বক বল
ঘ. ঘর্ষণ বল
উত্তর: ঘর্ষণ বল
ব্যাখ্যা: সংরক্ষণশীল বল : যে বল কোনো বস্তুর উপর ক্রিয়া করলে তাকে যেকোনো পথে ঘুরিয়ে পুনরায় প্রাথমিক অবস্থানে আনলে বল কর্তৃক কাজ শূন্য হয় তাকে সংরক্ষণশীল বল। যেমন, অভিকর্ষীয় বল, বৈদ্যুতিক বল, স্প্রিং-এর বিকৃতি প্রতিরোধী বল ইত্যাদি। অসংরক্ষণশীল বল : কোনো বস্তুকে বলের প্রভাবে যেকোনো পথে ঘুরিয়ে পুনরায় প্রাথমিক অবস্থানে আনলে যদি মোট কাজের পরিমাণ শূন্য না হয় তবে ঐ বলকে অসংরক্ষণশীল বল বলে। যেমন, ঘর্ষণ বল, সান্দ্র বল প্রভৃতি।
HSC Physics 1st Paper Chapter 5 : কাজ-শক্তি-ক্ষমতা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 1st Paper · Chapter 5 : কাজ-শক্তি-ক্ষমতা · MCQ