[চিত্র] উপরের চিত্রটি অবস্থান (s) বনাম সময় (t) লেখচিত্র নির্দেশ করে। চিত্রে - i. বস্তুটির বেগ OP অঞ্চলে ধ্রুব এবং সরণ বৃদ্ধি পাচ্ছে ii. বস্তুটির বেগ PQ অঞ্চলে শূন্য এবং সরণ ধ্রুবক iii. বস্তুটির বেগ QR অঞ্চলে ধ্রুব এবং সরণ হ্রাস পাচ্ছে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: [চিত্র] X -অক্ষ বরাবর ডানে গেলে সময় বাড়ে এবং Y -অক্ষ বরাবর উপরে গেলে সরণ বৃদ্ধি পায় এবং নিচে গেলে সরণ হ্রাস পায়। চিত্রে OP বরাবর অবস্থান সময় লেখচিত্র সরলরৈখিক অর্থাৎ এখানে সমবেগ বলে বেগ ধ্রুবক এবং OP, Y -অক্ষ বরাবর উপরের দিকে বলে সরণ বৃদ্ধি পাচ্ছে। চিত্রে PQ বরাবর বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না বলে বেগ শূন্য এবং সরণ ধ্রুবক। QR বরাবর অবস্থান সময় লেখচিত্র সরলরৈখিক অর্থাৎ এখানে সমবেগ বলে বেগ ধ্রুবক এবং QR, Y -অক্ষ বরাবর নিচের দিকে বলে সরণ হ্রাস পাচ্ছে।
HSC Physics 1st Paper Chapter 3 : গতিবিদ্যা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 1st Paper · Chapter 3 : গতিবিদ্যা · MCQ





