নিচের কোন নিয়মের সাহায্যে একটি উপশক্তিস্তরে মোট ইলেকট্রন গণনা করা হয়?
ক. 2(2l + 1)
খ. (2l + 1)
গ. (n + 1)
ঘ. 2n 2
উত্তর: 2(2l + 1)
ব্যাখ্যা: প্রত্যেকটি উপশক্তিস্তর এক বা একাধিক উপ - উপশক্তিস্তর বা অরবিটালের সমন্বয়ে গঠিত। যেমন s উপশক্তিস্তর 1 টি উপ- উশক্তিস্তর বা s - অরবিটাল নিয়ে গঠিত, p উপশক্তিস্তরটি 3 টি p উপ - উপশক্তিস্তর বা 3 টি p - অরবিটাল নিয়ে গঠিত, d উপশক্তিস্তরটি 5 টি d উপ - উপশক্তিস্তর বা 5 টি d - অরবিটাল এবং f উপশক্তিস্তর 7 টি f উপ-উপশক্তিস্তর বা, 7 টি f - অরবিটাল নিয়ে গঠিত। যে কোনো উপ-শক্তিস্তরে মোট উপ-উপশক্তিস্তর বা মোট অরবিটাল সংখ্যা = (2l + 1) । আবার শক্তিস্তর 'n [গণিত] এর যে কোনো মানের জন্য মোট অরবিটাল সংখ্যা = n 2 । প্রতিটি অরবিটালে সর্বাধিক 2 টি ইলেকট্রন থাকতে পারে। অতএব প্রত্যেকটি উপস্তরের ইলেকট্রন ধারণের একটি সর্বোচ্চ ক্ষমতা আছে। উপস্তরে ইলেকট্রনের সর্বোচ্চ ধারণ ক্ষমতা = 2(2l + 1)
HSC Chemistry 1st Paper Chapter 2: গুণগত রসায়ন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 2: গুণগত রসায়ন · MCQ