“পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক আধানযুক্ত” - কোন বিজ্ঞানী প্রমাণ করেন?
ক. রাদারফোর্ড
খ. বোর
গ. ডি-ব্রগলি
ঘ. জে. জে. থমসন
উত্তর: রাদারফোর্ড
ব্যাখ্যা: a - কণা বিক্ষেপণ পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানী রাদারফোর্ড সিদ্ধান্তে উপনীত হন যে, পরমাণুর নিউক্লিয়াস ধনাত্মক আধানবিশিষ্ট, ঘন, শক্ত, দৃঢ় এবং কেন্দ্রে অবস্থান করে। পরমাণুর সামগ্রিক ভর বলতে এ নিউক্লিয়াসের ভরকেই বোঝায়। a -কণা ধনাত্মক আধানযুক্ত ভরবিশিষ্ট ( ভারী ) কণা, [গণিত] । পরমাণুর ভেতর অধিকাংশ স্থান দিয়ে যাওয়ার সময় সামান্য কিছু a -কণা তাদের সরলরৈখিক পথ বিভিন্ন কোণে বেঁকে যায়। আবার দুই একটি a -কণা প্রতিহত হয়ে সোজাসুজি উৎসমুখের দিকে ফিরে আসে। পরমাণুর এ অংশটি ধনাত্মক আধানযুক্ত হওয়ায়, সম আধানজনিত বিকর্ষণের ফলে a -কণা প্রতিহত হয়ে সোজাসুজি নিজের উৎসের দিকে সম্পূর্ণরূপে ফিরে আসে। পরমাণুর মোট আয়তনের তুলনায় নির্দিষ্ট ভরবিশিষ্ট ধনাত্মক আধানবিশিষ্ট তড়িৎ কণাসমূহ যে অতি ক্ষুদ্র আয়তন অংশে থাকে তাকে পরমাণু কেন্দ্র বা নিউক্লিয়াস বলে। সুতরাং ধনাত্মক আধানযুক্ত a -কণার সোজাসুজি প্রতিহত হয়ে সম্পূর্ণরূপে ফিরে আসার কারণস্বরূপ বলা যায় পরমাণুর মধ্যে অতি ক্ষুদ্র ভারী এই নিউক্লিয়াসটি ধনাত্মক আধানযুক্ত। [চিত্র]
HSC Chemistry 1st Paper Chapter 2: গুণগত রসায়ন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 2: গুণগত রসায়ন · MCQ