বোর পরমাণু মডেল কোনটির বর্ণালি ব্যাখ্যা করতে পারে?
ক. He +
খ. H -
গ. He 2+
ঘ. H +
উত্তর: He +
ব্যাখ্যা: বিজ্ঞানী বোর, পরমাণু মডেলের ব্যাখ্যার ক্ষেত্রে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছেন যার সঠিক ধারণা বা উত্তর তিনি দিতে পারেন নি। সে বিষয়গুলো হচ্ছে- ১. বোর পরমাণু মডেল শুধুমাত্র এক ইলেকট্রনবিশিষ্ট পরমাণু ও হাইড্রোজেন সদৃশ এক ইলেকট্রনবিশিষ্ট আয়ন ( যেমন He + , Li 2+ , Be 3+ ) সমূহের বর্ণালি ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রনবিশিষ্ট পরমাণুসমূহের বর্ণালি ব্যাখ্যা করতে পারে না। ২. ইলেকট্রন এক শক্তিস্তর হতে অন্য শক্তিস্তরে স্থানান্তরের ফলে শোষণ অথবা বিকিরণ বর্ণালির সৃষ্টি হয়। এ মডেল অনুসারে বর্ণালিতে একটি করে রেখা সৃষ্টি হওয়ার কথা। কিন্তু H পরমাণু, He + , Li 2+ আয়নের রেখা বর্ণালিতে প্রতিটি বর্ণালি রেখার পার্শ্বে সূক্ষ্মতর অনেকগুলো রেখা দেখা যায়। বোরের মতবাদ এ সূক্ষ্মতর রেখাগুলোর উৎপত্তির কোনো সন্তোষজনক কারণ ব্যাখ্যা দিতে পারে নাই।
HSC Chemistry 1st Paper Chapter 2: গুণগত রসায়ন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 2: গুণগত রসায়ন · MCQ