একটি ধাতুর ওপর সবুজ আলো আপতিত হলে ফটোইলেকট্রন নির্গত হয়। নিচের কোন বর্ণের আলো আপতিত হলে ঐ তল থেকে আবশ্যই ফটোইলেকট্রন নির্গত হবে?
ক. লাল
খ. হলুদ
গ. নীল
ঘ. কমলা
উত্তর: নীল
ব্যাখ্যা: আলোগুলোর তরঙ্গদৈর্ঘে্যর ক্রম - লাল > কমলা > হলুদ > সবুজ > নীল। আলোগুলোর শক্তির ক্রম - নীল > সবুজ > হলুদ > কমলা > লাল। যেহেতু নীল আলোর শক্তি সবুজ আলোর শক্তি অপেক্ষা বেশি সেহেতু নীল বর্ণের আলোর জন্য অবশ্যই ফটোইলেকট্রন নির্গত হবে।
HSC Physics 2nd Paper Chapter 8: আধুনিক পদার্থবিজ্ঞান MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 8: আধুনিক পদার্থবিজ্ঞান · MCQ