উর্বর মাটির জন্য অত্যানুকূল pH কত?
ক. 3.0 - 4
খ. 5 - 6
গ. 7 - 8
ঘ. 10 - 11
উত্তর: 5 - 6
ব্যাখ্যা: কৃষি উৎপাদনে ও মাটির pH নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ। উর্বর মাটির অত্যানুকূল pH পরিসর 5.0 - 7.0 হয়। অধিকাংশ উদ্ভিদের জন্য এ pH উত্তম। মাটির pH একটি সুনির্দিষ্ট সীমার মধ্যে হলেই গাছপালা মাটি থেকে প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করতে পারে, নতুবা নয়। pH এর মান 3 এর চেয়ে কম হলে অর্থাৎ মাটি অধিক অম্লীয় হলে গাছপালা মরে যায়। আবার ক্ষারকীয় মাটির বেলায় মাটির pH এর মান 9.5 এর উপরে হলে মাটির উর্বরতা বিনষ্ট হয়। কারণ তখন মাটির উর্বরতা সহায়ক অণুজীব মরে যায়। মাটির অণুজীব বৃদ্ধির সহায়ক pH হলো 6.6 - 7.3 । বিভিন্ন অণুজীব মাটির উর্বরতা বৃদ্ধির উপাদান N, S, P মৌল যোগান দেয়। কৃষি জমিতে মাটির pH এর বিস্তার কৃষি কাজের অবস্থাভেদে বিভিন্ন অঞ্চলে 3 ~ 9.5 এর মধ্যে রাখা হয়।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · MCQ