পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে AR = MR হয়, কারণ
ক. অসংখ্য ক্রেতা
খ. অসংখ্য বিক্রেতা
গ. দাম স্থির
ঘ. দ্রব্য সমজাতীয়
উত্তর: দাম স্থির
ব্যাখ্যা: পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পণ্যের দাম শিল্পের চাহিদা ও যোগান দ্বারা নির্ধারিত হয় এবং প্রতিটি ফার্ম সেই নির্দিষ্ট দাম মেনে নিয়ে পণ্য বিক্রয় করে। যেহেতু দাম স্থির থাকে, তাই প্রতি একক অতিরিক্ত পণ্য বিক্রয় করে বিক্রেতা একই পরিমাণ আয় পায়, যাকে প্রান্তিক আয় বলা হয়। আবার যেহেতু দাম পরিবর্তিত হয় না, তাই গড় আয় -ও দামের সমান থাকে (অর্থাৎ, P = AR = MR )।
HSC Economics 1st Paper Chapter 4 : বাজার MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 4 : বাজার · MCQ