অর্থনীতিতে বাজার বলতে কী বোঝায়?
ক. কোনো নির্দিষ্ট পণ্যকে
খ. কোনো নির্দিষ্ট স্থানকে
গ. ক্রেতা-বিক্রেতার দরকষাকষিকে
ঘ. নির্দিষ্ট দামে কোনো পণ্যের ক্রয়-বিক্রয় কার্যক্রমকে
উত্তর: নির্দিষ্ট দামে কোনো পণ্যের ক্রয়-বিক্রয় কার্যক্রমকে
ব্যাখ্যা: সাধারণ অর্থে 'বাজার' বলতে আমরা কোনো নির্দিষ্ট স্থানকে (যেমন: কাঁচাবাজার বা শপিং মল) বুঝি। কিন্তু অর্থনীতিতে বাজার ধারণাটি কোনো নির্দিষ্ট স্থান বা ভৌগোলিক এলাকার মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে এক বা একাধিক পণ্য থাকবে এবং তার একটি নির্দিষ্ট দাম থাকবে। পণ্যটি কেনাবেচার জন্য ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি আবশ্যক। ক্রেতা ও বিক্রেতার মধ্যে সরাসরি দেখা হওয়া জরুরি নয়; তারা টেলিফোন, ইন্টারনেট বা ইমেইলের মাধ্যমেও যোগাযোগ করতে পারে। ক্রেতা ও বিক্রেতার মধ্যে দরকষাকষির মাধ্যমে একটি নির্ধারিত দামে পণ্যটি কেনাবেচা হওয়ার সামগ্রিক প্রক্রিয়াকেই অর্থনীতিতে বাজার বলা হয়।
HSC Economics 1st Paper Chapter 4 : বাজার MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 1st Paper · Chapter 4 : বাজার · MCQ