কচুর মূলের ভাস্কুলার বান্ডল হলো -
ক. লেপ্টোসেন্ট্রিক
খ. হ্যাড্রোসেন্ট্রিক
গ. অরীয়
ঘ. সংযুক্ত
উত্তর: অরীয়
ব্যাখ্যা: কচু মূলের ভাস্কুলার বান্ডল অরীয় প্রকৃতির। এদের জাইলেম বা ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা ছয়ের অধিক। এরা ভিন্ন ব্যাসার্ধে অরীয়ভাবে এবং চক্রাকারে সাজানো থাকে। Dracaena উদ্ভিদের ভাস্কুলার বান্ডল লেপ্টোসেন্ট্রিক। Pteris, Lycopodium ইত্যাদি উদ্ভিদের ভাস্কুলার বান্ডল হ্যাড্রোসেন্ট্রিক। দ্বিবীজপত্রী উদ্ভিদ ও নগ্নবীজী উদ্ভিদের কাণ্ডের ভাস্কুলার বান্ডল সংযুক্ত।
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · MCQ

